অজিত তাঁর ভাইপো! 'গোপন' বৈঠক নিয়ে নীরবতা ভেঙে আর কী বললেন শরদ
শনিবার পুনেতে গোপন বৈঠক। তবে তা আর গোপন থাকেনি। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছেন, অজিত পাওয়ার তাঁর ভাইপো। তাই তার সঙ্গে বৈঠকের গোপন হতে পারে না। পরিবারের সঙ্গে দেখা করা আলোচনার বিষয় হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শরদ পাওয়ার স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁদের কেউ বিজেপিতে যোগ দেবে না। তিনি আরও বলেছেন, পরিবারে তিনি সব থেকে বড়। তাই যদি পরিবারের কেউ প্রবীণ সদস্যের সঙয্গে দেখা করতে আসে, তাহলে তা আলোচনার বিষয় হতে পারে না।

বিজেপির সঙ্গে জোট প্রসঙ্গে এদিন তিনি মহারাষ্ট্রের সাঙ্গোলায় বলেছেন, কিছু শুভানুধ্যায়ী তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি কখনই বিজেপির সঙ্গে জোট করবেন না। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শরদ ও অজিত পাওয়ারের মধ্যে বৈঠকে শরদ পাওয়ারকে রাজি করানোর চেষ্টা করা হয়।
তাঁকে বলা হয়েছিল দলের সব বিধায়ক চান তিনি (শরদ) আসুন। কিন্তু তাতে রাজি হননি শরদ পাওয়ার। মহারাষ্ট্রের শোলাপুর জেলার সাঙ্গোলায় সাংবাদিক উদ্দেশে শরদ পাওয়ার বলেন, বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক এনসিপির রাজনৈতিক নীতির সঙ্গে খাপ খায় না।
শরদ পাওয়ার আরও বলেছেন, তাদের মধ্যে কেউ কেউ (অজিত পাওয়ার) ভিন্ন অবস্থান নিয়েছেন। সঙ্গে কিছু শুভানুধ্যায়ী তাদের অবস্থানে কোনও পরিবর্তন হতে পারে কিনা তা দেখার চেষ্টা করছেন। সেকারণে সৌহার্দপূর্ণ আলোচনা করার চেষ্টা করছেন।
উল্লেখ করা প্রয়োজন দুই পাওয়ার ১২ অগাস্ট পুনেতে ছিলেন। অজিত পাওয়ারের সঙ্গে চাঁদনি চক সেতুর উদ্বোধনে পুনে গিয়েছিলেন। অনুষ্ঠানের পরে খবর আসে, কোরাগাঁও পার্কে চরদিয়ার বাড়িতে শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের মধ্যে বৈঠক হয়েছে। যা চলেছিল একঘন্টার বেশি সময় ধরে।












Click it and Unblock the Notifications