কেন্দ্র বরাত না দিলে কোভিশিল্ড উৎপাদন ৫০ শতাংশ কম করবে সিরাম, বার্তা পুনাওয়ালার
করোনা মহামারীর মধ্যেই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসছে। তার আগে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে করোনা টিকা কম উৎপাদনের বার্তা দেওয়া হল।
করোনা মহামারীর মধ্যেই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসছে। তার আগে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে করোনা টিকা কম উৎপাদনের বার্তা দেওয়া হল। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা মঙ্গলবার জানিয়েছেন, কেন্দ্র থেকে আর কোনও বরাত না পেলে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে দেবেন তারা।

সম্প্রতি করোনা ভ্যাকসিন সংক্রান্ত এক সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেন, "আগামী সপ্তাহ থেকে উৎপাদন কমপক্ষে ৫০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। কারণ আমাদের কাছে কেন্দ্রীয় সরকারের তরফে আর কোনও আদেশ আসেনি। কেন্দ্রের বরাত না আসা পর্যন্ত ৫০ শতাংশ উৎপাদন করে যাবে তার সংস্থা।
তিনি জানিয়েছেন, দেশের জন্য বিপুল পরিমাণ ভ্যাকসিন মজুতের প্রয়োজন হলে তিনি অতিরিক্ত ক্ষমতা রাখতে চান। আশা করি এটির প্রয়োজন হবে না। তবে আমি এমন পরিস্থিতিতে থাকতে চাই না, যেখানে আমরা আগামী ৬ মাসে ভ্যাকসিন সরবরাহ করতে না পারি। পুনাওয়ালা বলেন, তারা স্পুটনিক লাইট ভ্যাকসিনের ২০-৩০ মিলিয়ন ডোজ মজুত রাখবে। কারণ খুব বেশি ঝুঁকি তাঁরা নেবেন না। লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাতে খুব উচ্চ হারে উৎপাদন করতে পারি, তার ব্যবস্থা রাখতে হবে।
নতুন করোনার রূপ ওমিক্রন-এর আবির্ভাবের পরিপ্রেক্ষিতে বর্তমান ভ্যাকসিনগুলির কার্যকারিতা সম্পর্কে, পুনাওয়ালা বলেন, এটা বিশ্বাস করার কোনও কারণ নেই যে, ডবল টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সম্পূর্ণ সুরক্ষিত। ভারতীয় বিশেষজ্ঞরা সুরক্ষার স্তরটিকে খুব ভালো বলে মনে করেছেন। তবে ভ্যাকসিনের কতখানি কার্যকারিতা থাকে, তার উপর নির্ভর করবে সুরক্ষার বিষয়টি।
তিনি আরও বলেন, "সঠিক তথ্য ছাড়া ভবিষ্যদ্বাণী করা উচিত নয়। তবে আমাদের সতর্ক থাকা উচিত।" পুনাওয়াল্লা মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হোগের করা মন্তব্যের কথা উল্লেখ করেন। তিনি বলেছিলেন, একটি ঝুঁকি থেকেই যাচ্ছে যে, বর্তমান ভ্যাকসিনগুলি ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে।
পুনাওয়ালা আরও বলেন, তিনি কোভ্যাক্সের মাধ্যমে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ অর্ডার পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন আফ্রিকান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কোভ্যাক্স গত এপ্রিলে গাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয় কমিশন এবং ফ্রান্স দ্বারা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে করোনা টিকা বিতরণের লক্ষ্যে চালু করা হয়েছিল। গাভি একটি বৈশ্বিক প্রাইভেট-পাবলিক হেলথ পার্টনারশিপ, যার লক্ষ্য দরিদ্রতম দেশগুলিতে ভ্যাকসিনের অ্যাক্সেস নিশ্চিত করা।












Click it and Unblock the Notifications