Rahul Gandhis Serious Allegation: কিছু বলতে গেলেই... স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে 'বোমা' ফাটালেন রাহুল

Rahul Gandhis Serious Allegation: কিছু বলতে গেলেই বাধা দেওয়া হয়। বলতে দেওয়া হয় না। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, বক্তব্য রাখতে গেলেই অধিবেশন মূলতুবি করে দেওয়া হয় বলেও অভিযোগ। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও এই ইস্যুতে পাল্টা বিরোধী দলনেতাকে বার্তা দিয়েছেন ওম বিড়লাও। একই সঙ্গে রাহুল গান্ধীকে হাউসের নিয়ম মেনে চলার পরামর্শ দেন। পাল্টা মুখ খুলেছে বিজেপিও।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভার অধিবেশন চলছে। একাধিক ইস্যুতে তোলপাড় অধিবেশন। আজ বুধবার কিছু বলতে যান রাহুল গান্ধী। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে লোকসভা মুলতুবি হয়ে যায়। ফলে অধিবেশনে তাঁর বক্তব্য রাখতে পারেননি বিরোধী দলনেতা। আর এরপরেই সংবাদমাধ্যমের বাইরে এসে ক্ষোভ উগরে দেন (Rahul Gandhis Serious Allegation:)।

Rahul Gandhis Serious Allegation

রাহুল বলেন, এটা একটা পরম্পরা, লোকসভার বিরোধী দলনেতাকে বলতে দেওয়ার সময় দেওয়া হয়। কিন্তু যখনই আমি বলতে যাই, সেই সময় বাধা দেওয়া হয়। বলতে দেওয়া হয় না বলেও অভিযোগ। গণতন্ত্রের কোনও জায়গা নেই বলে দাবি রাহুল গান্ধীর।

তাঁর কথায়, কুম্ভ, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে বলতে চেয়েছিলাম। কিন্তু বলতে দেওয়া হল না। এমনকী এই বিষয়ে অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল বলেও এদিন দাবি করেন। কিন্তু এড়িয়ে চলে গেলেন বলেও অভিযোগ করেন কংগ্রেস সাংসদ। এভাবে একটা সংসদ কখনই পরিচালনা করা যায় না বলেও স্পিকার ওম বিড়লাকে আক্রমণ। এদিন একযোগে কেন্দ্রকেও আক্রমণ শানান। রাহুল বলেন, বিরোধীদের মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে। এটা একটা নতুন কৌশল। বিরোধীদের কোনও জায়গা নেই বলেও তোপ।

শুধু রাহুল গান্ধীই নন, এই বিষয়ে এদিন সংসদে বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেসের অন্যান্য সাংসদরা। মুখ বন্ধের অভিযোগে সরব হন তাঁরা। যদিও এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনি বলেন, সংসদের নিয়ম মেনে বিরোধী দলনেতার আচরণ করা উচিৎ। একই সিঙে অধিবেশন অব্যাহত রাখতেও সাহায্য করবেন। বলে রাখা প্রয়োজন, এই ইস্যুতে আগেও সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী। 'মুখ বন্ধ' করার চেষ্টা করা হচ্ছে। যা নিয়ে শাসদল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তোপ পাল্টা তোপের রাজনীতির সাক্ষী থেকেছে দেশের মানুষ।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+