বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জয়ের ইঙ্গিতে সেনসেক্স উঠল ৪০০ পয়েন্ট

বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জয়ের ইঙ্গিতে সেনসেক্স উঠল ৪০০ পয়েন্ট
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : মুম্বই শেয়ারবাজার সূচর সেনসেক্স লাফ দিল ৪০০ পয়েন্টের উপর। বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় হাওয়া বদলের ইঙ্গিত মিলতেই সেনসেক্স পৌঁছল ২১০০০ অঙ্কের ঘরে।
বৃহস্পতিবার উর্ধগামী সূচকে স্বভাবতই খুশির হাওয়া শেয়ার বাজারে।

এদিন সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যে ২.১২ শতাংশ অথবা ৪৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স পৌঁছল ২১,১৪৮.২৬-এ। ব্যাঙ্কিং সেক্টর, মূলধন পণ্য, ভূসম্পত্তি, শক্তি ও সংয়ক্রিয় খাতে লাভের জন্য শেয়ার সূচকে এই লাফ বলে জানিয়েছে মুম্বই শেয়ারবাজার।

সবচেয়ে বেশি লাভ হয়েছে আইসিআইসিআইসি ব্যাঙ্ক (৫.৪৪ শতাংশ), এইচডিএফসি (৪.১১ শতাংশ), এল অ্যান্ড টি (৩.৫৮ শতাংশ),বিএইচইএল (২.৮১ শতাংশ)।

একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিও ১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬,২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+