Sensex: ফের প্রধানমন্ত্রী মোদী, শপথের পরের দিনই রেকর্ড উচ্চাতায় শেয়ার বাজার

সোমবার বাজার খুলতেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে। মোদীর শপথের পরের দিনই রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল শেয়ার বাজার। এক ধাক্কায় একেবারে ৭৭.০৭৯ লেভেলে পৌঁছে গিয়েছে শেয়ার বাজার। নিফটিও চড়েছে তরতরিয়ে। নিফটি ০.৩৯ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৩.৪১১ লেভেলে।

রবিবারই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপছ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন তাঁর নতুন মন্ত্রিসভাও। সোমবার সকালে শেয়ার বাজার খুলতে না খুলতে একাধিক শেয়ারের দর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। পাওয়ার গ্রিড, এনটিপিসি, এসবিআই, টাকা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আল্ট্রাটেকের শেয়ারের দর হু হু করে চড়তে শুরু করে।

sensex

সকাল থেকেই একেবারে চওড়া হাসি শেয়ার বাজারের কারবারিদের মুখে। কিন্তু এই খুশির বাজারেও বেশ কিছু নামি কোম্পানির শেয়ারের দর পড়েছে। সেই তালিকায় রয়েছে টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টাটা মাহিন্দ্রা। অন্যদিকে নিফটি ফিফটিতে। সিপলা এবং আদানি পোর্টের শেয়ারের দর হু হু করে চড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য আদানি গোষ্ঠির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যায়। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই আদানি গোষ্ঠীর সঙ্গে মোদীর সুসম্পর্ক তৈরি হয়েছিল। তারপর থেকে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আদানিরা একের পর এক সরকারি বড় প্রকল্পের বরাত পেয়েছিল। বিরোধীরা এই নিয়ে সরব হয়েছিলেন।

তাঁরা অভিযোগ করেছিলেন আদানিদের বিশেষ করে সুবিধা পাইয়ে দিয়েছেন মোদী। গোটা দেশের বাজার আদানিদের কাছে বিকিয়ে দিতে চাইছে মোদী সরকার। দেশের সিংহভাগ বিমানবন্দরের দায়িত্ব আদানিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শেয়ার বাজারে আদানিরা কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তের দাবি জািনয়েছিল কংগ্রেস।

লোকসভা ভোটের এক্সিট পোলের পরের শেয়ার বাজার হুহু করে চড়েছিল। রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজারের একাধিক শেয়ারের দর। হু হু করে চড়েছিল। তার মধ্যে আদানিদের শেয়ারের দরও চড়েছিল। এদিকে ভোটে এবার ভাল ফল করতে পারেনি বিজেপি। তার জেরে একেবারে ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। আবার প্রধানমন্ত্রী পদে মোদী ফিরতেই শেয়ার বাজারের দর চড়েছে হু হু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+