বিরোধীদের নির্বাচিত রাজনীতি উদ্বেগজনক! বাংলায় মহিলাদের ওপরে আক্রমণ নিয়ে সংসদে সরব প্রধানমন্ত্রী মোদী
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিরোধীদের নিশানা করেছেন। তাঁর মুখে এদিন উঠে এসেছে চোপড়া ও সন্দেশখালির প্রসঙ্গ। তিনি পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে অত্যাচার নিয়ে বিরোধী দলগুলির নিন্দা করেছেন।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-র উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যে এক মহিলাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। কিন্তু সেই সময় লোকের ছবি তোলায় ব্যস্ত ছিল। সাহায্যের জমন্য চিৎকার করলেও কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।
প্রধানমন্ত্রীর বক্তৃতায় এদিন উঠে এসেছিল সন্দেহখালির প্রসঙ্গও। সেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অনেক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল লোকসভা নির্বাচনের আগে। সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছিল।

প্রধানমন্ত্রীর মুখে সন্দেখশালি প্রসঙ্গ
রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেছেন, সন্দেশখালির ঘটনা ছিল নার্ভ র্যাকিং। কিন্তু সেখানে বিরোধীদের কণ্ঠ শোনা যায়নি। তিনি কটাক্ষ করে বলেছে, এর থেকে লজ্জার আর কী হতে পারে। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতাদের আক্রমণ করেন।
চোপড়া প্রসঙ্গও এসেছে
প্রধানমন্ত্রী বলেন. মহিলাদের ওপরে অত্যাচার নিয়ে বিরোধীদের মনোভাব উদ্বেজনক। তিনি সোশ্যাল মিডিয়ায় বাংলার একটি ভিডিও দেখেছেন, যেখানে এক মহিলাকে মারধর করা হচ্ছে। বিষয়টি নিয়ে বর্ষীয়ান বিরোধী নেতারা এব্যাপারে কোনও শব্দ উচ্চারণ করেননি, রাজ্যসভায়
বলেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে ব্যাপাক মারধরে যুক্ত হয় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত তাজিমুলের নাম।
বিরোধীদের নিশানা
প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীরা বলেছিল ২০২৪ সালের নির্বাচন ছিল সংবিধান বাঁচানোর। তবে তিনি (প্রধানমন্ত্রী) তাঁদেরকে ১৯৭৭ সালের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন। কারণ সেই সময় সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ১৯৭৭ সালে দেশের মানুষ সংবিধান বাঁচাতে ভোট
দিয়েছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ২০২৪-এর মানুষ এনডিএকে বাঁচাতে তাঁদের আস্থা দেখিয়েছে।
#WATCH | "The Opposition's selective attitude on atrocities against women is very worrying...I have seen a video from Bengal on social media where a woman was being beaten...The incident which happened in Sandeshkhali....But even the senior leaders (of the opposition) have not… pic.twitter.com/iD26yzNo0g
— ANI (@ANI) July 3, 2024
প্রধানমন্ত্রী মোদী বুধবার রাজ্যসভায় ভাষণ দেন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রীর ভাষণে দুর্নীতি, বাংলায় হিংসার প্রসঙ্গ উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, তিনি তদন্তকারী সংস্থাগুলিকে দুর্নীতির বিরুদ্ধে কার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন
সেখানে সরকার হস্তক্ষেপ করছে না। মঙ্গলবার প্রধানমন্ত্রী লোকসভায় ভাষণ দেন। ওইদিনই লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য
স্থগিত করে দেন স্পিকার ওম বিড়লা।












Click it and Unblock the Notifications