অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ, নতুন আতঙ্ক পাঞ্জাবে
ফের বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসর। ২৪ ঘণ্টার মধ্যে একই জায়গায় দ্বিতীয়বার বিস্ফোরণ। স্বর্ণ মন্দিরের অদূরেই ঘটেছে দ্বিতীয় বিস্ফোরণটিও। গতকাল এই একই জায়গায় বিস্ফোরণ ঘটেছিল। তাতে ৬ জন আহত হয়েছিলেন। তার পরের দিন আবার একই জায়গায় বিস্ফোরণ ঘটেছে।
অমৃতসরের স্বর্ণমন্দির সংলগ্ন এলাকাকে হাই সিকিউরিটি জোন থাকে। সেখানে কড়া নজরদারি থাকে। তারমধ্যে পর পর ২ দিন একই জায়গায় বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বেড়েছে। স্বর্ণমন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিটে চিমনি নামে একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কী ধরনের বিস্ফোরণ এটি তা স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং ফরেন্সিক টিম। তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। এবং বম্বস্কোয়াড সেখানে খতিয়ে দেখবে আর কোনও বিস্ফোরক রয়েছে কিনা। কী ধরনের বিস্ফোরণ ছিল এটি সেটাও খতিয়ে দেখা হবে। সকাল সাড়ে ৬টা নাগাদ বিস্ফোরণ ঘটে। তারপরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে স্বর্ণ মন্দির চত্ত্বরে।

কোথাও কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা রয়েছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। মন্দির চত্ত্বরের এ কাধিক জায়গায় চলছে তল্লাশি। শনিবার মধ্যরাতে এই একই জায়গায় বিস্ফোরণে ৬ জন আহত হয়েছিলেন। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications