Jharkhand Assembly Election 2024: আসন বণ্টন চূড়ান্ত, ঝাড়খণ্ডে ৬৮ টি আসনে লড়ছে বিজেপি
jharkhand assembly election 2024: দুয়ারে ঝাড়খণ্ড নির্বাচন। এই অবস্থায় প্রচার চলছে জোরকদমে। বিজেপি ও শরিক দলগুলির মধ্যে আসন বন্টন চূড়ান্ত হল। শুক্রবার এই আসন বন্টনের খবর সামনে এসেছে। ঝাড়খণ্ড রাজ্য জয়ের জন্য ঝাঁপাচ্ছে বিজেপি। এবারে তারা কি খেলা ঘোরাতে পারবে? সেই প্রশ্ন থাকছে রাজনৈতিক মহলে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শুক্রবার শরিকদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ করেছে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং চিরাগ পাসোয়ানের সঙ্গে আসন ভাগাভাগি হয়েছে জোটবন্ধনে।ভাগাভাগিতে বিজেপি ঝাড়খণ্ডে ৬৮ টি আসনে লড়াই করবে। এজেএসইউ ১০ টি, জেডিইউ দুই এবং এলজেপি-আরভি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সুদেশ মাহতোর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সিলি, রামগড়, গোমিয়া, ইছাঘর, মান্ডু, জুগসালাই, ডুমরি, পাকুর, লোহারদাগা এবং মনোহরপুরে প্রার্থী দেবেন তাঁরা। নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তামার এবং জামশেদপুর পূর্ব এই দুটি আসন ছাড়া হয়েছে তাদের। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) চাতরা বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজেপি ৬৮ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। রাজমহল, বোরিও, বারহাইত, লিটিপাড়া, মহেশপুর, সিকারিপাড়া, নালা, জামতারা, দুমকা, জামা, জারমুন্ডি, মধুপুর, সরথ, দেওঘর, পোরেয়াহাট, গোড্ডা, মহাগামা, কোদারমা, বারকাথা, বারকাগাঁও, হাজারিবাহা আসনে লড়ছে বিজেপি।
সিমরিয়া, ধনওয়ার, বাগোদর, জামুয়া, গান্ডে, গিরিডিহ, বারমো, বোকারো, চন্দনকিয়ারি, সিন্দ্রি, নিসা, ধানবাদ, ঝরিয়া, টুন্ডি, বাঘমারা, বাহরাগোরা, ঘাটসিলা, পোটকা, জামশেদপুর পশ্চিম, সেরাইকেল্লা, চাইবাসা, মাঝপুরগাঁও, মাঝাড়গাঁও খারসাওয়ান, তোরপা, খুন্তি, খিজরি, রাঁচি, হাতিয়া, কাঁকে, মান্দার, সিসাই, গুমলা, বিশুনপুর, সিমডেগা, কোলেবিরা, মানিকা, লাতেহার, পাঙ্কি, ডাল্টনগঞ্জ, বিশ্রামপুর, ছতারপুর, হুসেনাবাদ, গড়ওয়া এবং ভবনাথপুর আসনেও বিজেপি প্রার্থী দেবে।
২০১৪ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি এবং এজেএসইউ জোটবদ্ধ হয়েছিল। ৪৩ টি আসন জিতেছিল তারা। বিজেপি ৩৭ টি এবং এজেএসইউ ছয়টি আসনে জেতে। ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দলগুলির কোনও জোট ছিল না।
ঝাড়খণ্ডের ৪৩ টি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে।১৩ নভেম্বর প্রথম ভোট। দ্বিতীয় দফার ভোট ২০ তারিখ৷ ২৩ নভেম্বর ভোটের গণনা ওই রাজ্যে।












Click it and Unblock the Notifications