ইস্তেহার দেখে ভয় পেয়েছেন! মোদীকে আক্রমণ করতে অমিতাভ-ঐশ্বর্য-কোহলিকে টানলেন রাহুল

কংগ্রেসের ইস্তেহারে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির জওহর ভবনে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে এমনটাই মন্তব্য করলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা এদিন সংবাদ মাধ্যমের একাংশকেও নিশানা করেছেন।

রাহুল গান্ধী বলেছেন, সংবাদ মাধ্যম বলে তিনি (রাহুল) রাজনীতিতে আগ্রহী নন। তিনি রাজনীতিতে সিরিয়াস নন। তাঁর প্রশ্ন তাহলে মনরেগা কি সিরিয়াস ছিল না? এব্যাপারে তিনি অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই, বিরাট কোহলির কথা উল্লেখ করে বলেন এদের কথা বলা সিরিয়াস ? তিনি বলেন সাংবাদিক ও উপস্থাপকদের মধ্যে একজনও দলিত অ্যাঙ্কর নেই। এরা না থাকলে বিভিন্ন সংস্যাকে গুরুতর বলে মনে হবে না, বলেছেন রাহুল।

rahul gandhi

মোদীকে নিশানা
এদিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন, তিনি ২৫ টি বেসরকারি সংস্থাকে যে টাকা দিয়েছেন, তাতে ২৫ বার কৃষকদের ঋণ মকুব করা যেত। তিনি অভিযোগ করেছেন আজ দজেশের ৯০ শতাংশ জনসংখ্যার ওপরে অবিচার করা হচ্ছে। যখনও তিনি বলেছেন, দেশে অন্যায় হচ্ছে, তখনও মোদী বলছেন, দেশ ভাঙার চেষ্টা করছেন। তিনি বলেছেন, বিজেপির লক্ষ্য হল যুব সমাজের মনোযোগ ঘুরিয়ে দেওয়া । তারা নতুন সংসদ ভবন তৈরি করেছে, কিন্তু রাষ্ট্রপতিকে সেখানে যুক্ত করা হয়নি।

রাহুল গান্ধী মোদীকে নিশানা করে বলেন, গত ১০ বছর ধরে বলেছেন, তিনি (মোদী) ওবিসি। কিন্তু একথা যখন তিনি (রাহুল) বলছেন, তখন তারা বলছে জাত নেই। তাহলে আপনি (মোদী) ওবিসি কীভাবে? রাহুল গান্ধী বলেছেন, দেশে যদি ধনী ও দরিদ্র দুটি ভাগ থাকে, তাহলে তাদের তালিকা বের করতে হবে। তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপি মিশন হল ইতিহাসকে মুছে ফেলা।

জাত শুমারির দাবি
প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, দেশের কোটি কোটি মানুষের কথা বলা হয় না। তাঁদের ইতিহাসের পুনরাবৃত্তি করতে হবে। বিজেপির জাত শুমারির বিরোধিতা প্রসঙ্গে বলেন, এটা করতেই হবে, কারণ দেশের নম্বই শতাংশ মানুষের কাছে দেশের প্রতিষ্ঠানে তাঁদের কোনও স্থান নেই। তিনি বলেছেন, কংগ্রেস দল বিল্পবী কাজ করে। তারা স্বাধীনতা এনেছে, সংবিধান তৈরি করেছে, সবুজ বিপ্লব করেছে। এক্ষেত্রে জনগণনা হবে কংগ্রেসের পরবর্তী বিপ্লব।

রাহুল গান্ধী বলেছেন, জাত শুমারির মাধ্যমে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই জাত শুমারির সঙ্গে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমীক্ষায়ও যুক্ত করা হবে। তিনি বলেন, এটা হবে দেশের স্বাধীনতার পরে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেছেন, আমাদের জানা উচিত কোথায় আছি এবং কোথায় যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+