Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Judge Vs Judge row In Cal HC: হাইকোর্টে নয়, মেডিক্যালে ভর্তির সব মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Judge Vs Judge row In Cal HC: কলকাতা হাইকোর্ট নয়, মেডিক্যালের ভরতির সমস্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের দুটি মামলাই বিশেষ বেঞ্চে শুনানি হবে। বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় কিংবা বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্যে বলা সংঘাতের পরিস্থিতিতে এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চের।

অর্থাৎ এখন থেকেই মেডিক্যালে ভরতি সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিংবা বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে হবে না। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের সংঘাত নিয়েও এদিন মুখ খুলেছে সুপ্রিম কোর্ট (Judge Vs Judge row In Cal HC) ।

কলকাতা হাইকোর্ট নয়

আদালতের পর্যবেক্ষণ, যা হচ্ছে তা মোটেই ঠিক নয়। কলকাতা হাইকোর্টের একটা গরিমা আছে। কোনও মন্তব্য সেই গরিমা নষ্ট করবে বলে মামলার শুনানিতে পর্যবেক্ষণ বিশেষ বেঞ্চের। আর তাই বিষয়টি অন্য ভাবে সমাধানের কথাও এদিন উঠে এসেছে শুনানিতে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূর এদিন বলেন, কোন মামলা (Judge Vs Judge row In Cal HC) কোন এজলাসে শুনানি হবে তা ঠিক করেন প্রধান বিচারপতি। নিশ্চয় বিষয়টি তিনি দেখবেন।

দীর্ঘ শুনানি শেষে এদিন মেডিক্যাল ভরতি সংক্রান্ত মামলায় এই মামলায় সমস্ত পক্ষকে হলফনামা দিতে বলল পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। আগামী তিন সপ্তাহ পর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিনই এই বিষয়ে যাবতীয় শুনানি হবে বলেও জানানো হয়েছে।তবে এদিন মামলার শুনানিতে বেশ কিছু বিষয় জানাতে চান সলিসিটার জেনারেল। যদিও বিষয়টি সুপ্রিম কোর্ট একেবারে লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেন।

অন্যদিকে রাজ্যের হয়ে এদিন সওয়াল-জবাবে অংশ নেন আইনজীবী কপিল সিব্বল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন। মেডিক্যাল মামলা ওই বেঞ্চ থেকে সরানোর আবেদন করা হয়। পাশাপাশি নাম না করে বিচারপতির কাজকর্মের বিষয়টিও এদিন সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় রাজ্যের তরফে।

বলে রাখা প্রয়োজন, বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে প্রধান বিচারপতিকেও অভিযোগ জানানো হয়। কার্যত নজিরবিহীন সংঘাতের আবহে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। গঠিন প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+