কোভিডের মারণ প্রকোপে অনাথ হয়ে পড়ছে বহু শিশু, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ জেলাগুলিকে
কোভিরে মারণ প্রকোপে অনাথ হয়ে পড়ছে বহু শিশু, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ জেলগুলিকে
চোখের নিমেষে ঘটে যাচ্ছে একের পর এক মৃত্যু। আপনজনকে আঁকড়ে ধরার আগেই মুঠো আলগা করে বেরিয়ে যাচ্ছে বহু প্রাণ। এমন পরিস্থিতিতে বহু শিশু করোনার জেরে নিজেরে অভিভাবক, বাবা-মাকে হারাচ্ছে। পরিস্থিতি এতটাই করুণ অবস্থায় গিয়েছে, যে করোনার জেরে অনাথ শিশুদের জন্য আলাদা করে প্রশাসন বন্দোবস্ত করেছে বহু রাজ্যে এবার সেই পরিস্থিতি নিয়ে বড় সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এদিন নির্দেশে, সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিডের জেরে যে সমস্ত শিশুরা তাদের বাবামাকে হারিয়েছে, তাদের এক্ষুণি অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজনীয় খেয়াল রাখতে হবে জেলা প্রশাসনকে। পরবর্তী কোনও নির্দেশের দিকে না তাকিয়ে এই বন্দোবস্ত নিতে হবে।
এদিকে, কার্যত দেড়মাসে করোনার প্রবল দ্বিতীয় স্রোত কাটিয়ে এদিন নিচে নেমেছে আক্রান্তের সংখ্যা। ২৮ মের স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লক্ষ, ৮৬ হাজার ৩৬৪ জন। তবে করোনার জেরে গত একমাসে যেভাবে কার্যত দেশের বিস্তীর্ণ এলাকা হাহাকার আর মহামারীর করুণ পরিণতি দেখেছে, তাতে হতবাক বহু দেশ। শ্মশান থেকে কবরস্থানে ছিল নারকীয় পরিস্থিতি। এরপর মহারাষ্ট্র তথা মধ্যপ্রদেশ সরকার করোনার জেরে অনাথ হয়ে পড়া সন্তানদের ভাতা দেওয়ার কথা জানিয়েছে।












Click it and Unblock the Notifications