২০১৯ লোকসভা উপনির্বাচনের ফল : সাতারায় 'পাওয়ার' ধরে রাখল এনসিপি, সমস্তিপুরে প্রিন্স 'রাজ' শুরু

একদিকে বিজেপি শরিক লোকজনশক্তি পার্টি অন্যদিকে কংগ্রেস ঘনিষ্ঠ এনসিপি। বিহার আর মহারাষ্ট্রের দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এই দুই পার্টিই কার্যত জিতে নিয়েছে সাতারা ও সমস্তিপুর।

একদিকে বিজেপি শরিক লোক জনশক্তি পার্টি অন্যদিকে কংগ্রেসের জোটসঙ্গী এনসিপি। বিহার আর মহারাষ্ট্রের দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এই দুই পার্টিই কার্যত জিতে নিয়েছে সাতারা ও সমস্তিপুর। বিহারের সমস্তিপুর থেকে ২০১৯ উপনির্বাচনে লড়েন রামবিলাস পাসওয়ানের ভাইপো প্রিন্স রাজ। অন্যদিকে মহারাষ্ট্রের সাতারার লোকসভা নির্বাচনের হেভিওয়েট প্রার্থী ছিলেন শরদ পাওয়ার ঘনিষ্ঠ শ্রীনিবাস পাটিল।

সমস্তিপুরের ইতিবৃত্ত

সমস্তিপুরের ইতিবৃত্ত

সমস্তিপুর লোকসভা আসনটিতে সাংসদ ছিলেন বিহারের দাপুটে নেতা তথা লোকজনশক্তি পার্টির তারকা রামবিলাস পাসওয়ানের ভাই রামচন্দ্র পাসওয়ান। আর তাঁর প্রয়াণের পরই এই কেন্দ্রটি শূন্য হয়ে যায়। রামচন্দ্রের পুত্র প্রিন্স রাজ এই কেন্দ্র থেকে লোকজনশক্তি পার্টির টিকিটে প্রার্থী হয়ে জিতে নেন কেন্দ্রটি।

 সাতারা কেন্দ্রের ইতিবৃত্ত

সাতারা কেন্দ্রের ইতিবৃত্ত

মহারাষ্ট্রের সাতারা কেন্দ্রটি মূলত এনসিপির দূর্গ ছিল। সেখানের নেতা এনসিপি সাংসদ উদয়ন রাজে ভোঁসলে এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দেন। ফলে লোকসভা উপনির্বাচন অবিসম্ভাবী হয়ে পড়ে। এরকম এক অবস্থায় এনসিপি দূর্গ বাঁচাতে ময়দানে নামায় শরদ পাওয়ার ঘনিষ্ঠ ন্যাশনিলিস্ট কংগ্রেসের শ্রীনিবাস পাটিল।

 স্বস্তির নিঃশ্বাস 'বিলাস' শিবিরে, এনসিপির ফলাফলে উন্নতি

স্বস্তির নিঃশ্বাস 'বিলাস' শিবিরে, এনসিপির ফলাফলে উন্নতি

মহারাষ্ট্রে ২০১৯ নির্বাচনে মারাঠি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের দল এনসিপি যথেষ্ট ভাল ফলাফল করেছে। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এনসিপি ২০১৯ বিধানসভা নির্বাচনে ইতিবাচক ফল করেছে। ২০১৪ সালের নির্বাচনে রাজ্যে ৪১ টি আসন এনসিপি জিতে নিলেও, এবছর তারা ৫৬ টি আসন জিতে নেন। অন্যদিকে, নিজের দূর্গ ধরে রাখতে পেরে বিহারের সমস্তি খুশির মেজাজে পাসওয়ান পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+