সলমন খানের মামলা দেখাল ভিআইপি বা ধনি হলে সহজেই এড়ানো যায় জেল, বললেন কিরণ বেদী
নয়াদিল্লি, ৯ মে : অভিনেতা সলমন খানকে বম্বে হাইকোর্ট জামিন দেওয়ায় প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী মনে করছেন, ভিআইপি বা ধনি ব্যক্তি হলে সেরা আইনি সহযোগিতা নিয়ে জেল যাওয়া এড়ানো যায় এমন বার্তাই সকলের কাছে যাচ্ছে।[আপাতত মুক্তি : সলমন মামলায় নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের]
ভারতীয় জনতা পার্টির নেত্রী কিরণ বেদী শুক্রবার টুইট করে বলেন, ২০০২ সালে হিট অ্যান্ড রান মামলায় সলমন খানের সাজায় বম্বে হাইকোর্টের স্থগিতাদেশ সাধারণভাবে এই বার্তাই দেবে যে, যদি আপনি ভিআইপি হন, তারকা, ধনি বা বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর হন তাহলে আপনি সেরা আইনি সহযোগিতা পেতে পারেন এবং জেলে যাওয়ায় এড়াতে পারেন।

বুধবারদিন মুম্বইয়ের দায়েরা আদালত ১৩ বছরের পুরনো হিট অ্যান্ড রান মামলায় সলমন খানকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। সঙ্গে ২৫ হাজার টাকার জরিমানা।
জামিনের আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টের কাছে আবেদন জানানো হয় সলমনের পক্ষ থেকে। আদালত সেই আবেদন মেনে নিম্ন আদালতের রায় স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত জেলে যেতে হচ্ছে না সলমনকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications