আপাতত মুক্তি : সলমন মামলায় নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের
মুম্বই, ৮ মে : মুম্বই হাইকোর্টে আপাতত স্বস্তি মিলল সলমন খানের। এদিন জামিনের আবেদনের শুনানিতে সওয়াল জবাব শেষে তাঁর জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি। একইসঙ্গে নিম্ন আদালতের রায়ের উপরও স্থগিতাদেশ জারি করে আদালত। আগামী জুলাই মাসে এই মামলায় ফের শুনানি হবে।
মুম্বই নগর দায়রা আদালত বুধবার হিট অ্যান্ড রান মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয় বলিউড সুপারস্টার সলমনকে। এরপর সঙ্গে সঙ্গে হাইকোর্টে আবেদন করেন সলমনের আইনজীবীরা। সেদিনই তিন ঘণ্টার মধ্যে তাঁকে দু'দিনের অন্তর্বর্তী জামিন দেয় আদালত।

আজ ফের হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান সলমনের আইনজীবীরা। সওয়াল জবাব শেষে নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে দেয় মুম্বই হাইকোর্ট।
এরপর সলমনকে নতুন করে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে হবে। ততদিন পর্যন্ত সবাইকে স্বস্তি দিয়ে জেলের বাইরেই মুক্ত থাকবেন সলমন।












Click it and Unblock the Notifications