লস্কর প্রধান হাফিজ ঘনিষ্ঠ সাইফুল্লাহ'র নেতৃত্বেই 'অপারেশন'! কীভাবে ছক? এই জঙ্গির পরিচয় জানলে চমকে উঠবেন
Who is Saifullah Khalid: পহেলগাঁওতে (Pahalgam Attack|) ঘটে যাওয়া নৃশংস হামলা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। মর্মান্তিক মৃত্যু হয়েছে ২৬ জনের। আর এই ঘটনার পরেই একদিকে প্রতিশোধ নেওয়ার দাবি উঠছে অন্যদিকে গোয়েন্দা ব্যর্থতা সহ একাধিক দাবিতেও সরব দেশের মানুষ। এই অবস্থায় ইতিমধ্যে তিন জঙ্গির ছবি প্রকাশ্যে এনেছে সুরক্ষা এজেন্সি। একই সঙ্গে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বিভিন্ন এলাকা জুড়ে চলছে এই অভিযান।
অন্যদিকে ভয়াবহ এই হামলার মাস্টারমাইন্ড হিসাবে Saifullah Khalid এর নাম সামনে আসছে। লস্কর ঘনিষ্ঠ এই জঙ্গিই (Mastermind Of Pahalgam Attack|) পুরো ঘটনার পিছনে আছে বলেও দাবি। আর তা সামনে আসতেই Saifullah Khalid এর খোঁজেও চলছে তল্লাশি অভিযান কিন্তু কে এই Saifullah Khalid? যার নেতৃত্বে এত বড় নাশকতার ঘটনা ঘটে গেল কাশ্মীরে?

Who is Saifullah Khalid: কে এই মাস্টারমাইন্ড?
সাইফুল্লাহ খালিদ বা সাইফুল্লাহ কাসুরি লস্করের কমান্ডার হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে। এমনকী লস্করের প্রতিষ্ঠাতা 'মোস্ট ওয়াটেন্ড' হাফিজ সইদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে একাধিক নিরাপত্তা এজেন্সি সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, ভয়াবহ এই জঙ্গি হামলার দুই মাস আগে খালিদ পাকিস্তানের পাঞ্জাবের কাঙ্গনপুর বলে এক|টি এলাকায় গিয়েছিলেন বলেও ইতিমধ্যে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।
তাৎপর্যপূর্ণ ভাবে ওই এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশাল ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। কিন্তু সেখানে কেন খালিদ গিয়েছিল তা স্পষ্ট নয়। সম্প্রতি Saifullah Khalid এর একটি ভিডিও সংবাদমাধ্যমের সামনে এসেছে। যেখানে ভারতের বিরুদ্ধে ল|ড়াই'য়ের কথা বলতে শোনা যাচ্ছে। এমনকী ওই ভিডিওতে কাশ্মীর দখলের কথাও বলতে শোনা যাচ্ছে।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে পেশোয়ারে লস্করের যে দফতর আছে সেখানেই একাধিকবার সাইফুল্লাহ খালিদ গিয়েছেন বলেও খবর। আর সেই সময় জঙ্গি কার্যকলাপ চালানোর মত একাধিক ট্রেনিং সে নিয়েছে বলেও খবর। শুধু তাই নয়, সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
Who is Saifullah Khalid: TRF এর দায়িত্বে ছিল এই জঙ্গি নেতা
কাশ্মীরে জঙ্গি সংগঠন হিসাবে গত কয়েক বছরে প্রভাব বাড়িয়েছে The Resistance Front (TRF)। লস্করের অন্যতম বড় সহযোগী এই জঙ্গি সংগঠন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই'য়ের সঙ্গে এই সংগঠনের যোগাযোগ আছে। ইতিমধ্যে ভয়াবহ এই জঙ্গি হামলার দায় নিয়েছে TRF। জানা যায় এই সংগঠনের কমান্ডার হিসাবেও কাজ করেছে Saifullah Khalid।












Click it and Unblock the Notifications