Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সইফকে ছুরি মেরেও নেই অপরাধবোধ, বারবার জামা বদলে ঘোল খাওয়াচ্ছে অভিযুক্ত, কোথায় সে? খুঁজছে পুলিশ

Bollywood actor Saif Ali Khan: ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যাচ্ছে! কিন্তু এখনও পর্যন্ত অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে ধরতেই পারল না পুলিশ। উলটে বারবার জামা বদলে তদন্তকারীদের বিভ্রান্ত করছে। ঘটনার পর থেকে অভিযুক্তের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে বারবার অভিযুক্তকে জামা বদল করতে দেখা যাচ্ছে। ফলে পুলিশের ধারণা, অভিযুক্ত একজন 'দাগী অপরাধী'!

অপরাধ অভিযুক্ত ব্যক্তির রন্ধ্রে জড়িয়ে। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন, কাউকে ছাড়া হবে না। কড়া শাস্তির কথা জানিয়েছেন। বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই মুম্বই পুলিশের তরফে ২০ জনের একটি টিম গঠন করা হয়েছে (Bollywood actor Saif Ali Khan) ।

actor Saif Ali Khan

ঘটনার পর থেকে লাগাতার অভিযান চালাচ্ছেন পুলিশ শীর্ষ আধিকারিকরা। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার ঘটনার সঙ্গে যুক্ত এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে মুম্বই পুলিশ। সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করেন পুলিশ আধিকারিকরা। কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা পর সন্দেহভাজন ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ।

সূত্রের খবর, আটক ব্যক্তির সন্দে ঘটনার কোনও যোগ খুঁজে পাননি তদন্তকারীরা। আর এরপরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে আসে। আর এই ঘটনার পর আরও একবার প্রশ্নের মুখে পড়ে গিয়েছে মুম্বই পুলিশ। যদিও পুলিশের বক্তব্য, সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে বহু ক্ষেত্রে মিল পান তদন্তকারীরা।

এমনকি অভিনেতার বাড়ির সিসিটিভি ফুটেজের সঙ্গেও অনেক মিল ছিল সন্দেহভাজন ওই ব্যক্তির। আর সেই কারণেই ওই ব্যক্তিকে আটক করা হয় বলে খবর। সূত্রের খবর, এই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত কোনও এমন তথ্য হাতে আসেনি যেখান থেকে 'ব্রেক-থ্রু' করা সম্ভব। এর মধ্যেই অপরাধীর বেশ কয়েকটি নতুন সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে বেশ কয়েকটি নতুন পোশাকে দেখা যাচ্ছে অভিযুক্তকে।

পুলিশের একাংশের দাবি, বান্দ্রা স্টেশন থেকে লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন ধরে বাইরে চলে যেতে পারে অভিযুক্ত। এমনকি মুম্বই'তেও থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। যদিও একেবারে সরজমিনে পুরো ঘটনা খতিয়ে দেখছেন আধিকারিকরা। অন্যদিকে কিছুটা হলেও ভালো আছেন অভিনেতা সইফ আলি খান।

চিকিৎসায় ধীরে ধীরে সাড়াও দিতে শুরু করেছেন। যদিও চিকিৎসকরা কড়া নজরে রেখেছেন। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে অভিনেতাকে। অন্যদিকে ঘটনার পর থেকে সইফের বাড়ির নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+