Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saif Ali Khan attacker: শিলিগুড়ি হয়ে অনুপ্রবেশ, বাংলায় আস্তানা! সইফের উপর হামলাকারী "বাংলাদেশি নাগরিক"

Saif Ali Khan attacker Bangladeshi: আশঙ্কাই সত্যি হল। সইফ আলি খানের উপর হামলাকারী আদতে বাংলাদেশি নাগরিক (Bangladeshi National) বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ (Mumbai Police)। ধৃতের নাম মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। বারবার নাম ভাঁড়িয়ে পুলিশের চোখে ধুলো দিচ্ছিল সে।

ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ পরিচয়পত্র (Identity proof) দেখাতেই পারেনি অভিযুক্ত। রবিবার সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকে জানাল বান্দ্রার পুলিশ। জেরায় সইফকে (Saif Ali Khan) ছুরির কোপ মারার কথা অভিযুক্ত স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

saif

পুলিশের আরও দাবি, ধৃতের থেকে এমন কিছু ডকুমেন্ট মিলেছে, যা থেকে প্রমাণিত অভিযুক্ত আদতে বাংলাদেশি নাগরিক। পাঁচ থেকে ছয় মাস আগে সে মুম্বইতে আসে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে ভারতে অনুপ্রবেশ (Infiltration) করে অভিযুক্ত। থানের পানশালায় হাউজকিপিংয়ের কাজ করত সে। পরে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসে। ১৫ দিন পরে ফের মুম্বইতে ফিরে যায়।

জেরায় ধৃত জানিয়েছে, প্রথমবার সে সইফ আলি খানের বাড়িতে যায়। আগে থেকে সে ওই বাড়িটি চিনত না বলে দাবি করেছে। বাড়িটি সইফ আলি খানের, তাও নাকি সে জানত না। চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকে পড়ে সে।

১৬ জানুয়ারি সইফের বাড়িতে গিয়ে হামলার পর তিন ঘণ্টা ধরে বান্দ্রাতেই ছিল অভিযুক্ত। তারপর বান্দ্রা রেল স্টেশন থেকে ট্রেন ধরে দাদারে যায় সে। সেখান থেকে হেডফোন কিনে ফের থানের ট্রেন ধরে। থানেতে হিরানন্দানি এস্টেটের পেছনে ঝোপে লুকিয়ে ছিল অভিযুক্ত।

নির্মীয়মাণ হিরানন্দানি এসটেটে অভিযুক্তের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালাতে যায় পুলিশ। ঘন জঙ্গলে লুকিয়ে ছিল সে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুলিশের জালে ধরা পড়ে সে। রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। মূল অভিযুক্তের কাছ থেকে আরও বড় তথ্য মিলতে পারে বলে জানিয়েছে পুলিশ। মুম্বইয়ের খার থানায় বর্তমানে রাখা হয়েছে মূল অভিযুক্তকে।

এদিকে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকদের টিম জানিয়েছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন তারকা। ২ থেকে ৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। আপাতত হাঁটতে পারছেন তিনি।

গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সাতসকালে মুম্বইয়ের বাড়িতেই সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্ত। সইফ করিনার কনিষ্ঠ সন্তান জেহ-এর ঘরে ঢুকে পড়ে। পরিচারিকা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সইফ ওই আততায়ীকে বাধা দিলে তাঁকে পরপর ছুরির কোপ মারে ধৃত শরিফুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+