ফিরছে পুরনো ঝাঁঝ, তবে কী যাচ্ছেন বিজেপিতেই? সপ্তাহান্তে প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে ‘অভিমানী’ সচিন

বিজেপিতে যাচ্ছেন সচিন পাইলট? রবিবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বসছেন বৈঠকে

এদিকে রাজ্যে রাজ্যে যত এগিয়েছে বিজেপির বিজয়রথ অন্যদিকে ততই ঘর ভেঙেছে কংগ্রেসের। পদ্ম ঝাণ্ডা ধরে ঘর ছেড়েছেন একের পর এক রাহুল ঘনিষ্ঠ নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর তালিকায় নবতম সংযোজন এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদক জিতিন প্রসাদও। বুধবার তাঁর দলবদলের পরেই সচিন পাইলটকে নিয়েও তীব্র জল্পনা শুরু হয় রাজস্থানের রাজনৈতিক মহলে।

রবিবারই প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে সচিন পাইলট

রবিবারই প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে সচিন পাইলট

অনেকেরই মনে থাকবে গতবছর রীতিমত বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাহুল ঘনিষ্ঠ এই সচিন পাইলট। যার জেরে রাজস্থানে সরকার পরে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। চলতিব বছরেও তার গলা থেকে সেই বিদ্রোহের সুর না মেলানোতেই বাড়ছে জল্পনা। এমনকী সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী রীতা বহুগনার মন্তব্য সেই আগুনে আরও ঘৃতাহুতী দেয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এমতাবস্থায় রবিবার তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে চলেছেন বলে খবর।

 সচিনকে টোপ বিজেপির

সচিনকে টোপ বিজেপির

এদিকে কংগ্রেস গত বছর অভিযোগ করে রাজস্থানের গেহলট সরকারকে ফেলে দেওয়ার জন্য সচিনকে টোপ দিচ্ছে বিজেপি। এমনকী সূত্রের খবর, কংগ্রেস ছাড়ার জন্য একপ্রকার তৈরিও হয়ে গিয়েছিলেন সচিন। গেহলট গোষ্ঠীর সঙ্গে দূরত্ব তৈরি করে তাঁর অনুগামীদের নিয়ে একটি রিসোর্টে থাকতেও শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে পরবর্তীতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর তিনি সিদ্ধান্ত বদল করেন বলে জানা যায়।

 কোন কোন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা ?

কোন কোন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা ?

সেই সময় শোনা যায় সচিন রাহুল স্পষ্টতই জানান দ্রুত রাজস্থান প্রদেশ কংগ্রেসে অবস্থা বুঝে কিছু পরিবর্তন করবে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু সম্প্রতি প্রকাশ্যেই সচিন অভিযোগ করেন সেই কথা এখনও রাখা হয়নি কংগ্রেসের তরফে। এমনকী রাজস্থান মন্ত্রীসভার সম্প্রসারণ ও পাইলট ঘনিষ্ঠদের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও রাহুল শিবিরের তরফে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না।

 সচিনকে ধৈর্য্য ধরার পরামর্শ প্রিয়াঙ্কার

সচিনকে ধৈর্য্য ধরার পরামর্শ প্রিয়াঙ্কার

এদিকে বর্তমানে পাইলট ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা জানিয়েছেন ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাথমিক কথাবর্তা হয়েছে সচিনের। প্রিয়াঙ্কা তাঁকে ধৈর্য্য ধরার কথাই জানিয়েছেন বলে খবর। তবে গত বছর দলে ভাঙন রোধে কমিটি তৈরি হলেও কেন সেই কমিটি বর্তমানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে সেই বিষয়েও প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন সচিন। বর্তমানে মুদ্রাস্ফীতি নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে শুক্রবারই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন সচিন। ফেরার পথে রবিবারই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+