১২ বিধায়ক নিয়ে দিল্লিতে সচিন পাইলট, জয়পুরে বৈঠক ডাকলেন অশোক গেহলট

১২ বিধায়ক নিয়ে দিল্লিতে সচিন পাইলট, জয়পুরে বৈঠক ডাকলেন অশোক গেহলট

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহে মধ্যপ্রদেশ কংগ্রেসের হাতছাড়া হওয়ার পরে এবার রাজস্থানে রাজনৈতিক সংকট। একদিকে যখন সচিন পাইলট ১২ বিধায়ক নিয়ে দিল্লিতে, সেই সময় জয়পুরে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

জ্যোতিরাদিত্যের হাতে ছিল ২৩ অনুগত, পাইলটের হাতে ১২

জ্যোতিরাদিত্যের হাতে ছিল ২৩ অনুগত, পাইলটের হাতে ১২

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মার্চে যখন বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই সময় তাঁর সঙ্গে ছিল ২৩ অনুগত। তবে সরকারে তাঁর কোনও পদ ছিল না। কিন্তু এ দফায় উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্গে রয়েছেন তাঁর অনুগত ১২ বিধায়ক। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখা করতেই তাঁর দিল্লি যাত্রা বলে জানা গিয়েছে। দিল্লিতে বিভিন্ন জায়গায় রয়েছেন এই অনুগত ১২ বিধায়ক। কিন্তু সচিন পাইলটকে ধরা যায়নি।

 শুক্রবার অভিযোগ গেহলটের

শুক্রবার অভিযোগ গেহলটের

শুক্রবার মুখ্যমন্ত্রী গেহলট অভিযোগ করেছিলেন, বিজেপি রাজস্থানে তাঁর সরকার পেলতে চায়। এব্যাপারে কংগ্রেস বিধায়কদের ঘুষ দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

 পাইলটকে নোটিশ

পাইলটকে নোটিশ

সেই সময়ই মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোর হয়ে ওঠে। বিধায়ক কেনাবেচার অভিযোগে উপমুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠানো হয় বলেও সূত্রের খবর। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় শুক্রবার দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানা গিয়েছে। দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

 বিধায়কদলের বৈঠক ডেকেছেন গেহলট

বিধায়কদলের বৈঠক ডেকেছেন গেহলট

শনিবার রাতে গেহলট বাসভবনে ক্যাবিনেট মিটিং ডাকলেও, সেই মিটিং-এ হাজির ছিলেন না সচিন পাইলট। যার জেরে গেহলট অনুগামীদের অভিযোগ, সচিন পাইলট গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন।
জানা গিয়েছে রবিবার রাতে জয়পুরে কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন গেহলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+