চিনের বিরুদ্ধে কোমর কষছে ভারত! আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে আসছে এস-৪০০ মিসাইল

তিনদিনের সফরে রাশিয়া গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বর্তমান ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতি মাথায় রেখে তাঁর এই সফরে মস্কো থেকে এস-৪০০ ট্রায়ামফ দীর্ঘ পরিসীমার ভূমি থেকে বায়ু মিসাইল সিস্টেম দ্রুত অর্জন করার উপর বিশেষ জোর দেওয়া হয় এই সফরকালে। আর এর ফল হাতেনাতে পেল ভারত। সব বিলম্ব, বাধা দূর করে শীঘ্রই দেশে আসতে চলেছে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম।

৫.৪ বিলিয়ন ডলারের মিসাইল চুক্তি স্বাক্ষর

৫.৪ বিলিয়ন ডলারের মিসাইল চুক্তি স্বাক্ষর

২০১৮ সালে নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ৫.৪ বিলিয়ন ডলারের মিসাইল চুক্তি স্বাক্ষর করা হয়। তবে ২০১৮ সালেই সিএএটিএসএএ আইন কার্যকর হয় আমেরিকায়। নিজেদের প্রতিপক্ষদের প্রতিহত করতে এই আইনকে হাতিয়ার করে রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সংস্থাগুলির সঙ্গে ব্যবসা করা দেশগুলিকে লক্ষ্য করে আমেরিকার প্রশাসন।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে নানা জল্পনা

এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে নানা জল্পনা

এরপরই এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। আমেরিকার একদল সেনেটর রাশিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধে মস্কোর ক্রমাগত জড়িত থাকার অভিযোগ আনে।

প্রতিরক্ষা সিস্টেমটির ডেলিভারি বিলম্বিত হয়

প্রতিরক্ষা সিস্টেমটির ডেলিভারি বিলম্বিত হয়

এই প্রতিরক্ষা সিস্টেমটি যদিও ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের এপ্রিলের মধ্যে ভারতে পাঠানোর কথা থাকলেও এই বছর নয়াদিল্লিতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের তরফ থেকে জানানো হয়, সারাবিশ্বে সিস্টেমটির চুক্তি ১৬ বিলিয়ন অতিক্রম হয়ে যাওয়ায় ২০২৫ সাল অবধি সরবরাহ বিলম্বিত হবে।

লাদাখের টানাপোড়েনের মধ্য বড় জয় ভারতের

লাদাখের টানাপোড়েনের মধ্য বড় জয় ভারতের

লাদাখে সীমান্ত নিয়ে ভারত বনাম চিনের টানাপোড়েনে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারানোর ঘটনার পর নয়াদিল্লির তরফ থেকে যত দ্রুত সম্ভব এই সিস্টেম পাওয়ার প্রচেষ্টা চালানো হয় ভারতের তরফে। আর রাজনাথের সেই প্রচেষ্টায় রাশিয়া এবার দ্রুত এই সিস্টেম ভারতে পাঠানোর ব্যবস্থা করছে।

শীঘঅরই ভারতে আসবে প্রথম মিসাইল

শীঘঅরই ভারতে আসবে প্রথম মিসাইল

ভারতকে গুরুত্ব দিয়ে রাজনাথ সিং রাশিয়াকে ২০২১ সালের মধ্যে কমপক্ষে দুটি মিসাইল সিস্টেম পাঠানোর অনুরোধ করেন। তবে এবার রাশিয়ার দৌলতে এই মিসাইলের একটি ২০২০ সালেই ভারতে এসে পৌঁছাতে চলেছে বলে খবর। আর ভারতীয় সেনা সূত্রে খবর, ২০২১ সালের ২৬ জানুয়ারি, প্রযাতন্ত্র দিবসে এই মিসাইল জনসমক্ষে আনা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+