Rahul Gandhi: ওয়াকফ বিতর্কের মধ্যেই তীব্র সমালোচনা আরএসএসের, কী বললেন রাহুল গান্ধী?
Rahul Gandhi: ওয়াকফ বিল নিয়ে বিতর্কের মধ্যেই খ্রিস্টান সম্প্রদায় (Christian community) আরএসএসের পরবর্তী লক্ষ্য হতে পারে, বলে সতর্ক করে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)। একটি নিবন্ধে দাবি করা হয়েছে যে, ক্যাথলিক গির্জাগুলি দেশের বৃহত্তম জমির মালিক। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারতে ক্যাথলিক প্রতিষ্ঠানগুলির ৭ কোটি হেক্টর জমি রয়েছে, যা তাদেরকে বৃহত্তম বেসরকারি ভূমির মালিক করে তুলেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, "আমি আগেই বলেছিলাম যে ওয়াকফ বিল এখন মুসলিমদের আক্রমণ করছে, কিন্তু ভবিষ্যতে অন্যান্য সম্প্রদায়কে টার্গেট করার জন্য একটি নজির স্থাপন করছে। আরএসএস খ্রিস্টানদের দিকে মনোযোগ দিতে বেশি সময় নেয়নি। সংবিধানই একমাত্র ঢাল, যা আমাদের জনগণকে এই ধরনের আক্রমণ থেকে রক্ষা করবে। এবং এটি রক্ষা করা আমাদের সম্মিলিত কর্তব্য।"

এই ঘটনা "দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা রমেশ চেন্নিথালা। তিনি একটি সংবাদমাধ্যমে জানান, "বিজেপির পরবর্তী পদক্ষেপ হল ক্যাথলিক সম্প্রদায়ের মালিকানাধীন সম্পত্তি নিয়ন্ত্রণ করা। ওয়াকফ বিল পাসের সময়, কংগ্রেস এবং রাহুল গান্ধী উল্লেখ করেছিলেন যে পরবর্তী পদক্ষেপ খ্রিস্টানদের বিরুদ্ধে হবে। 'অর্গানাইজার'-এর (প্রবন্ধ) স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভারতে ক্যাথলিক সম্প্রদায়ের হাতে ৭ কোটি একর জমি রয়েছে। পরবর্তী পদক্ষেপ হবে ক্যাথলিক সম্প্রদায়ের মালিকানাধীন সম্পত্তি নিয়ন্ত্রণ করা।"
'ভারতে কার জমি বেশি? ক্যাথলিক চার্চ বনাম ওয়াকফ বোর্ড বিতর্ক' শিরোনামের এই প্রবন্ধে অভিযোগ করা হয়েছে যে ক্যাথলিক প্রতিষ্ঠানগুলির অধীনে থাকা বেশিরভাগ জমি ১৯২৭ সালের ভারতীয় চার্চ আইনের অধীনে ব্রিটিশ শাসনামলে অধিগ্রহণ করা হয়েছিল। এতে ১৯৬৫ সালের একটি সরকারি আদেশের উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছিল যে, ঔপনিবেশিক আমলে লিজ নেওয়া জমি আর গির্জার সম্পত্তি হিসেবে স্বীকৃত হবে না।
উল্লেখ্য, এলএসি ও আমেরিকার চাপানো শুল্ক ইস্যুতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেসের শীর্ষ নেতা এবং লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতির তীব্র সমালোচনা করেছেন। এমনকি, ভারতীয় ভূখণ্ডে চিনের দখল এবং সাম্প্রতিক মার্কিন শুল্ক বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications