হিট অ্যান্ড রান মামলা : সলমনের সাজা হলে ডুববে প্রায় ৩০০ কোটি টাকা

মুম্বই, ৬ মে : আজ সলমন খানের হিট অ্যান্ড রান মামলার রায় ঘোষণা হবে। ১৩ বছরের পুরনো এই মামলায় দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেলও হতে পারে বলিউডের এই সুপারস্টারের।[ হিট অ্যান্ড রান মামলা : সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে সলমনের!]

সলমনের বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় নিজের এসইউভি গাড়ি ফুটপাতে চাপিয়ে দেন সলমন। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়। সলমনের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ রয়েছে।

হিট অ্যান্ড রান মামলা : সলমনের সাজা হলে ডুববে ৩০০ কোটি টাকা

গত ১৩ বছরে এই মামলার অনেকবার মোড় বদল হয়েছে। এই মামলার রায়ে নির্ভর করছে মধ্যবয়স্ক সুপারস্টারের ভবিষ্যৎ। আদলতের রায়ে শেষ হয়ে যেতে পারে সলমনের পেশাগত জীবনও। ইতিমধ্যেই যে সব ছবিতে সলমন কাজ করছেন তাতে আনুমানিক ৩০০ কোটি টাকা লাগানো হয়ে গিয়েছে। আদালতের রায় সলমনের বিপক্ষে গেলে এই টাকার পুরোটাই ডুববেবলে আশঙ্কায় প্রযোজক পরিচালকরা।

সম্প্রতি ২ টি ছবির জন্য শুটিং করছিলেন সলমন। প্রথমটি কবির খানের বজরঙ্গী ভাইজান। যার ৯০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। অন্যটি সুরজ বরজাতিয়ার প্রেম রতন ধন পাও। এই ছবিরও ৮৫ শতাংশের বেশি শুটিং হয়ে গিয়েছে। শুধু এই দুটি ছবিতেই আনুমানিক ১৫০-১৭৫ কোটি টাকালাগানো হয়ে গিয়েছে।

এই দুই ছবির শুটিং শেষ করে করণ জোহরের 'ড্রিম প্রোজেক্ট' শুদ্ধি, বনি কাপুরের নে এন্ট্রি মে এন্ট্রি এবং আদিত্য চোপড়ার সুলতান ছবিতে কাজ শুরুর কথা ছিল সলমনের। এই ছবিগুলির জন্য ইতিমধ্যে ৫০ কোটি টাকার মতো খরচ করা হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় ৫০ কোট টাকার মতো বিজ্ঞাপনের কাজ রয়েছে সলমনের।

সলমনের সাজা হলে এই পুরো টাকাটাই ডুববে বলে আশঙ্কা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

আজ, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে দায়রা আদলত চত্ত্বর। শুধুমাত্রা উকিল, সংবাদমাধ্যম এবং আদালতের কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হবে। বাবা সলিম খানের সঙ্গে আদালত যাবেন সলমন।

সলমনের সাজা হলে, মাথায় হাত পড়বে কবির খান ও সুরজ বরজাতিয়ার। কারণ ছবির কাজ প্রায় শেষ। তবে ফিল্ম সমালোচকদের কথায়, যদি কম সময়ের জন্য সলমনের সাজা হয় সেক্ষেত্রে তাঁর বিশাল ফ্যান ফলোয়িংয়ের জেরে আবার বলিউডে ফিরে আসতে পারবেন সলমন। কিন্তু ১০ বছরের জেল সলমনের পেশাগত জীবনে নিশ্চিতভাবে ইতি টানবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+