হিট অ্যান্ড রান মামলা : সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে সলমনের!
মুম্বই, ৫ মে : ২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় আগামিকাল রায়দান। ১৩ বছর আগের এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলিউডের দাবাং খান সলমনের।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ের ফুটপাতে ঘুমন্ত চার ব্যক্তিকে পিষে দিয়ে যায় সলমনের গাড়ি। ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই মামলায় অভিযুক্ত হন সলমন।

গত ২৭ মার্চ তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আদালতে খারিজ করেন সলমন খান। আদালতে নিজের বক্তব্য রেকর্ড করে দাবাং খান দাবি করেন, দুর্ঘটনার দিন তিনি মত্ত অবস্থায় ছিলেন না। এমনকী সেদিন গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক অশোক সিং।
চালকও সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেন। কেন এতবছর পর একথা বলছেন সলমন তা নিয়েই বিতর্ক দানা বাঁধে।
দীর্ঘদিন পর আগামিকাল এই মামলায় রায়দান করবে মুম্বইয়ের আদালত। দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে জনপ্রিয় এই বলিউড অভিনেতার।












Click it and Unblock the Notifications