ভোটের মুখে বাজার থেকে উধাও ২০০০ টাকার নোট! কোথায় গেল, কী সন্দেহ বিশ্লেষকদের
বাজার থেকে দ্রুত উধাও হয়ে যাচ্ছে ২,০০০ টাকার নোট। বিশ্লেষকদের সন্দেহ লোকসভা নির্বাচন ২০১৯-এর জন্য উচ্চ মূল্যের নোটগুলি জমানো হচ্ছে।
লোকসভা নির্বাচন ২০১৯ মুখেই বাজার থেকে হঠাত করেই প্রায় উধাও ২০০০ টাকার নোট। এমনিতেই ২০০০ টাকার নোট ছাপা প্রায় বন্ধই করে দিয়েছে রিজার্ভ ব্য়াঙ্ক। কিন্তু বাজারে চালু থাকা নোটগুলিও হঠাত করেই আর দেখা যাচ্ছে না। ভোটের সময় বিশেষ কাজে লাগাতে সেই উচ্চমূল্যের নোটগুলি জমা করা হচ্ছে বলে সন্দেহ ব্যাঙ্কিং সেক্টরের কর্তাব্যক্তি ও বিশ্লেষকদের।

ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত অনেকেই বলছেন এমনিতেই ভোটের বিভিন্ন কাজের জন্য রাজনৈতিক দলগুলির নোটের প্রয়োজন হয়। তাই ভোটের সময় একটু নোটের আকাল পড়ে। কিন্তু বাকি সব ছেড়ে ২০০০ টাকার নোট একেবারে ভ্যানিশ হয়ে যাওয়াটাই ভাবাচ্ছে তাঁদের। প্রকাশ্যে না বললেও, তাঁদের সন্দেহ উচ্চ মূল্যের নোটগুলি ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলি জমা করছে।
বছর দুয়েক আগে মোদী সরকার নোট বাতিল করার পর বাজারে এসেছিল ২০০০ টাকার নোট। প্রথম দিকে এটিএম থেকে দীর্ঘ লাইন দেওয়ার পর মিলছিল শুধু ২০০০ টাকার নোটই। যা ভাঙাতে আরেক প্রস্থ ঝামেলা পোয়াতে হচ্ছিল সাধারণ মানুষ-কে। অথচ ভোটের মুখে এখন আকাল সেই ২০০০ টাকার নোটেরই।
গত জানুয়ারি মাস থেকেই ব্যাপক হারে ২০০০ টাকার নোট ছাপা কমিয়ে দিয়েছে আরবিআই। কিন্তু তারপরেও বাজারে যথেষ্ট সংখ্যক নোট চালু ছিল। কিন্তু তার প্রায় কিছুই আর ব্য়াঙ্কে ফিরছে না। ফলে এটিমে টাকা ভরার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে ব্যাঙ্ক গুলিকে।
এখনও অবধি এটিএমগুলিতে একটি করে ২০০০, ১০০ ও দুটি ৫০০ টাকার পাত্র থাকে। ২০০০ টাকার নোটের অভাব থাকায় অধিকাংশ ক্ষেত্রে ওই পাত্রটি ফাঁকাই থাকছে। ফলে গ্রাহকরা টাকা তুলতে না তুলতেই এটিএম-এ টাকা ফুরিয়ে যাচ্ছে। যদিও আরবিআই-এর দাবি বাজারে নোটের কোনও ঘাটতি নেই।
[আরও পড়ুন: পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications