ভারত জোড়ো যাত্রায় বলিউডি গ্ল্যমারের ছোঁয়া, রাহুলের সঙ্গে পা মেলালেন রিয়া সেন
কংগ্রেস সমস্যার মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে চলছে দলের ভারত জোড়ো যাত্রা যা নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। মহারাষ্ট্রে প্রবেশ করেছে এই যাত্রা। এরপর থেকেই কিছু ফিল্মি চরিত্রকে দেখা গেল কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রায়। সম্প্রতি সেই যাত্রায় যোগ দিয়েছিলেন পূজা ভাট। এবার এই যাত্রায় দেখা গেল রিয়া সেনকে।

সোশ্যাল মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে এই সব ছবি। হায়দরাবাদে রাহুলের সঙ্গে যোগ দিয়েছিলেন পূজা ভাট এবার মহারাষ্ট্রের আকোলাতে দেখা গেল রিয়া সেনকে। তিনি রাহুলের সঙ্গে হাঁটছেন এবং নানা কোথা বলছেন তা দেখা যায়।
পূজা ভাট ইন্সটাগ্রামে তাঁর ভারত জোড়ো যাত্রায় যোগ দেবার ভিডিও শেয়ার করেন। তিনি লিখেছিলেন, "এটাই হল আশার আলো"। ট্যাগ করেন রাহুল গান্ধীকে। ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল সাত নভেম্বর। কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু হয়েছিল। ৭০ দিন পেরিয়ে গিয়েছে এই যাত্রার। এই যাত্রায় একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাহুল গান্ধী। প্রথম এই যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ ভারতে।
তারপর তা মহারাষ্ট্রে পৌঁছায়। সেখানেই বিভিন্ন স্থানে চলছে ভারত জোড়ো যাত্রা। এরপর তা মধ্যপ্রদেশে যাবে। সেখান থেকে তা পৌঁছে যাবে রাজস্থানে। কিন্তু এই রাজস্থানে কংগ্রেসে দোলাচল নাগাড়ে চলছে। সেখানে অজয় মাকেন দলের বরিষ্ঠ নেতা বলছে যে তিনি আর দলের দায়িত্বে এই রাজ্যের দায়িত্বে থাকবেন না।
তিনি বিরক্ত অশোক গেহলট এবং সচিন পাইলটের মধ্যে যে দীর্ঘদিনের দ্বন্ধ তৈরি হয়েছে তা নিয়ে। আসলে এই সমস্যা শুরু হয়েছিল আবার দলের সভাপতি নির্বাচন নিয়ে। দলের কিছু বিধায়ক অশোক গেহলটের পক্ষে এই বলে দাঁড়ান যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকবেন আবার দলের সভাপতি নির্বাচনেও অংশ নেবেন। জিতলে তিনি মুখ্যমন্ত্রির পদে থেকে যাবেন। সেখানে যেন সচিন পাইলট না আসেন সেই নিয়ে সমস্যা তৈরি হয়।
কিন্তু শেষে তা হয়নি। দলের এক দল এক পদ নিয়ম অনুযায়ী হয় কাজ। সেই ভোটে লড়েন মল্লিকার্জুন খারগে এবং শশী থারুর। কিন্তু নির্বাচনে জয়ী হন মল্লিকার্জুন খারগে। আর দলের নতুন সভাপতিকেই অজয় মাকেন বলেছেন যে তিনি এই তাজ্যে আট দলের দায়িত্ব নিতে পারবেন না। এও বলেছেন যে এই যাত্রা শীঘ্রই পৌঁছে যাবে রাজস্থানে। সেখানে নতুন কাউকে খুঁজে নেওয়া হোক দলের দায়িত্ব সামলানোর জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications