Telangana CM Oath Ceremony: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ রেবন্ত রেড্ডির, বার্তা দিলেন মোদী
Telangana CM Oath Ceremony: দীর্ঘ জল্পনা শেষে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। অনুষ্ঠানে উপস্থিত থাকতে বৃহস্পতিবার সকালেই তেলেঙ্গানা পৌঁছে যান রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। তাঁদের উপস্থিতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেন রেবন্ত। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন রেভান্থ রেড্ডিকে শপথবাক্য পাঠ করান।
অন্যদিকে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ (Telangana CM Oath Ceremony) নিয়েছেন Bhatti Vikramarka Mallu। এছাড়াও আরও ১০ জন বিধায়ক শপথ নেন মন্ত্রী হিসাবে। তবে কে কোন দফতর পাবেন সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। তবে এদিন যারা রেবন্তের সঙ্গে শপথ নিলেন তাঁরা হলেন নালামদা উত্তম কুমার রেড্ডি, সি. দামোদর রাজনারসিমহা, কোমাতিরেডি ভেঙ্কটা রেড্ডি, এস. দুদিল্লা শ্রীধর বাবু, পঙ্গুলেব শ্রীনিবাস রেড্ডি, পোনম প্রভাকর, সোট। কোন্ডা সুরেখা, ডি. অনসূয়া সীতাক্কা, তুম্মলা নাগেশ্বর রাও, কৃষ্ণা রাও এবং গদ্দাম প্রসাদ কুমার।

শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানার উন্নতি এবং মানুষের উন্নতির ক্ষেত্রে সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেড্ডিকে দিয়েছেন। জানা গিয়েছে, ক্যাবিনেট গঠনের পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠক এদিন বিকেলে হতে পারে। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেদিকেই নজর সবার ।
Prime Minister Narendra Modi congratulates Revanth Reddy, om taking oath as the Chief Minister of Telangana.
— ANI (@ANI) December 7, 2023
"...I assured all possible support to further the progress of the state and the welfare of its citizens," he tweets. pic.twitter.com/olvmYIxOfw
বলে রাখা প্রয়োজন, পাঁচ রাজ্যের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। তেলেঙ্গানায় বড় জয় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কাছে মুখ রক্ষা। আর এরপরেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর জল্পনা। যদিও প্রথমদিন থেকে সে রাজ্যের প্রদেশ সভাপতি রেবন্ত রেড্ডি (Revanth Reddy)-এ নামই মুখ্যমন্ত্রী পদে (Telangana CM Oath Ceremony) সামনে আসে। তবে তা নিয়েও জটিলতা বাধে। শেষমেশ দীর্ঘ আলোচনা শেষে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে রেবন্ত রেড্ডি (Revanth Reddy)-এর নাম ঘোষণা করা হয়।
#WATCH | New CM of Telangana Revanth Reddy and his family meet Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi, MP Rahul Gandhi and General Secretary Priyanka Gandhi Vadra after the swearing-in ceremony in Hyderabad. pic.twitter.com/h9SqUbHXZN
— ANI (@ANI) December 7, 2023












Click it and Unblock the Notifications