জুনেও ঊর্ধ্বমুখী খুচরো মুদ্রাস্ফীতির হার, গত ৩ মাসে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে ৪০ শতাংশ
জুনেও ঊর্ধ্বমুখী খুচরো মুদ্রাস্ফীতির হার, গত ৩ মাসে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে ৪০ শতাংশ
একদিকে যখন দামে আগুন পেট্রোল-ডিজেল, তখন হেঁসেলেও আম-আদমিকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলেছে রান্নার গ্যাসের দাম। সেই সঙ্গে রোজই বেড়ে চলেছে শাক-সব্জি সহ নিত্য-প্রয়োজনীয় জিনিসের দামও এমতাবস্থায় এবার ফের ঊর্ধ্বমুখী খুচরো মুদ্রাস্ফীতির হার। সোমবার প্রকাশিত সরকারী তথ্যে দেখা গেছে, মে মাসের পর জুনেও বেড়েই খুচরো মুদ্রাস্ফীতির হার।

এদিকে মে মাসের খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়ে ছিল ৬.৩ শতাংশে। জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি দাঁড়াল ৬.৩ শতাংশে। এদিকে নয়া রেকর্ডে নতুন করে মাথায় হাত আম জনতার। যদিও এর নেপথ্য কারণ হিসাবে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। এদিকে ইতিমধ্যেই দেশের বহু জায়গায়া পেট্রোলের দাম ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। এমনকি ডিজেলও ১০০-র আশেপাশে ঘোরাফেরা করছে।
এদিকে ডাল ও ভোজ্য তেলের দাম বৃদ্ধি অব্যাহত থেকেছে। এদিকে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে খুচরো মুদ্রাস্ফীতির সাথে সাথেই উদ্বেগ বাড়াচ্ছে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হারও। এদিকে গত বছর মার্চে দেশে পাইকারি মূল্যসূচক দাঁড়িয়েছিল ০.৪২ শতাংশে। কিন্তু চলতি বছরের মার্চে তা একলাফে ৭.৩৯ শতাংশে পৌঁছায়। আর তার পর থেকে তা ক্রমশ ঊর্ধ্বমুখীই হয়েছে।
এদিকে পরিসংখ্যান বলছে ডাল ও ভোজ্য তেলের পাশাপাশি গত তিনমাসে এই সব দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম তিন থেকে ৪০ শতাংশ বেড়েছে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ছাড়াও ওয়াশিং পাউডার, চায়ের পাতা, কেচ্যাপ,জ্যাম সব কিছুর দাম বেড়েছে। শুধু তাই নয় এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্রিজ ও কুলারের দামও আশাতীত ভাবে বেড়েই চলেছে। আর তাতেই নাভশ্বাস ওঠার জোগাড় আম-আদমির।












Click it and Unblock the Notifications