নবরাত্রিতে নিরামিষের বদলে ঘরে এল আমিষ বিরিয়ানি! গ্রেফতার রেস্তোরাঁর মালিক

নবরাত্রি চলাকালীন এক খাবার সরবরাহকারী সংস্থার (Food Delivery Company) অ্যাপে নিরামিষ বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন নয়ডার এক বাসিন্দা। সময় মতো সেই খাবার যুবতীর হাতে পৌঁছেও যায়। কিন্তু মুখে তুলতেই ঘটে গেল চরম বিপত্তি! ঘটে যায় বড় এক অঘটন। তিনি দেখেন তাঁকে নিরামিষ বিরিয়ানির (Veg Biryani) বদলে দেওয়া হয়েছে আমিষ বিরিয়ানি। ঘটনার পরই গ্রেফতার রেস্তোরাঁর মালিক।

নয়ডার (Noida) ওই বাসিন্দার নাম ছায়া শর্মা। তাঁর বক্তব্য, তিনি সম্পূর্ণ নিরামিষাশী। মাছ-মাংস ছুঁয়েও দেখেন না। নবরাত্রি চলাকালীন ওই খাবার সরবরাহকারী সংস্থার মাধ্যমে এক রেস্তরাঁ থেকে ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলেন। খাবার এসেছিল সময় মতোই। কিন্তু দু'চামচ খেতেই বুঝতে পারেন তা ভেজ নয়, বরং আমিষ বিরিয়ানি। ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন। গোটা ঘটনা সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি।

Biryani

তাঁর অভিযোগ, "এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।" খদ্দেরের ভাবাবেগে আঘাত দিয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই রেস্তরাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ। ছায়া দেবী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি দাবি করেছেন যে, রেস্তোরাঁটি তাঁকে ইচ্ছাকৃতভাবে একটি আমিষ খাবার পাঠিয়েছে।

Take a Poll

পরে তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। ছায়া দেবীর ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ইনস্টাগ্রাম এবং এক্স-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে লক্ষ লক্ষ ভিউ হয়েছে। বহু মানুষ ছায়া দেবীর পক্ষে কথা বলেছেন। এদিকে পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+