Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি

রাজ্যসভার ভোট ঘিরে ফের সামনে এল রিসর্ট রাজনীতি। দেশের একাধিক রাজ্যে বিধায়কদের নিজেদের শিবিরে ধরে রাখতে বিভিন্ন রাজনৈতিক দল তাঁদের রিসর্টে নিয়ে গিয়ে রাখার কৌশল নিয়েছে। সোমবার তিনটি রাজ্যে একটি করে আসনের জন্য একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যার ফলাফলও জানা যাবে একই দিনে।

এবার দেশের মোট ১০টি রাজ্যে রাজ্যসভার ৩৭টি আসন শূন্য হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে প্রার্থীর সংখ্যা আসনের সমান থাকায় ভোটাভুটি ছাড়াই সাংসদেরা নির্বাচিত হয়েছেন ও তাঁদের জয়ের শংসাপত্রও দেওয়া হয়েছে। তবে বিহার, ওড়িশা ও হরিয়ানায় একটি করে আসনে প্রার্থী বেশি থাকায় সেখানে ভোটের লড়াই অনিবার্য হয়ে উঠেছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

বিহারে পাঁচটি রাজ্যসভা আসন শূন্য হয়েছিল। বিধায়কসংখ্যার হিসেবে চারটি আসনে এনডিএ জোটের জয় প্রায় নিশ্চিত। কিন্তু পঞ্চম আসনটি ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। ওই আসনটি দখল করতে এনডিএ ও বিরোধী জোট ইন্ডিয়া দুই শিবিরই মরিয়া চেষ্টা চালাচ্ছে। জয় নিশ্চিত করতে এনডিএর আরও তিন বিধায়কের সমর্থন প্রয়োজন, অন্যদিকে বিরোধী জোটের দরকার ছয়জন বিধায়কের ভোট। এই পরিস্থিতিতে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম এর সমর্থন পাওয়ার চেষ্টা করছে তেজস্বী যাদবের শিবির। ইতিমধ্যেই মিম প্রাথমিকভাবে আরজেডি প্রার্থী অমরেন্দ্র ধারি সিংহকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। এদিকে বিহার থেকে রাজ্যসভায় যাওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন নীতীশ কুমার ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

সবচেয়ে বেশি রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে ওড়িশায়। সেখানে বিধানসভায় শক্তির নিরিখে দুটি আসনে এনডিএ প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত। আর একটি আসনে বিজেডি তাদের প্রার্থীকে পাঠাতে পারবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু চতুর্থ আসনটি ঘিরেই মূল লড়াই। বিজেপিকে আটকাতে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছে নবীন পট্টনায়কের দল বিজেডি। দুই দলের সমঝোতায় ওই আসনে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট চিকিৎসক দত্তেশ্বর হোতাকে। ক্রস ভোটিং ঠেকাতে বিজেপি শনিবার সন্ধ্যায় নিজেদের বিধায়কদের পারাদ্বীপে নিয়ে গিয়ে রেখেছে। পাল্টা বিজেডি ও কংগ্রেসও বিধায়কদের নিয়ে ঘনঘন বৈঠক করছে। ইতিমধ্যেই কংগ্রেসের এক বিধায়ক দাশরথি গোমাঙ্গের খোঁজ মিলছে না বলে খবর, যার জেরে তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

ওড়িশার কংগ্রেস শিবিরেও শুরু হয়েছে তৎপরতা। দলের ১৪ জন বিধায়কের মধ্যে আটজনকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুতে একটি রিসর্টে। সেখানে ক্রস ভোটিং এর প্রলোভন দেখিয়ে এক কংগ্রেস বিধায়ককে ফাঁকা চেক দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কর্নাটক পুলিশ দুই ওড়িশাবাসীকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে হরিয়ানায় দুটি রাজ্যসভা আসনের মধ্যে একটি বিজেপি ও অন্যটি কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে কংগ্রেসের পথ কঠিন করতে নির্দল প্রার্থী সতীশ নন্দলকে সমর্থন দিয়েছে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেস তাদের ৩১ জন বিধায়ককে হিমাচল প্রদেশের শিমলার কাছে কুফরিতে নিয়ে যায়। পরে রবিবার তাঁদের কসৌলিতে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, ১০টি রাজ্যে মোট ৩৭টি আসনের জন্য নির্বাচন ঘোষণা হলেও পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যে ভোটের প্রয়োজন পড়েনি। কারণ সেখানে যতগুলি শূন্য আসন ছিল, ঠিক ততজনই প্রার্থী ছিলেন। কিন্তু বিহার, ওড়িশা ও হরিয়ানায় প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় বিধায়কদের ভোটের মাধ্যমেই ঠিক হবে কে রাজ্যসভার সদস্য হবেন।

রাজ্যসভার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে রাজনৈতিক দলগুলি বিধায়কদের উপর হুইপ জারি করতে পারে না। ফলে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা থেকে যায়। যদিও বিধায়কেরা সাধারণত দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকে ব্যালট দেখিয়ে তবেই ভোটবাক্সে তা জমা দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+