২০ টাকার পুরনো নোট থাকলে খরচা করে ফেলুন, আসছে নয়া নোট, কেমন দেখতে
এবার বাজারে আসছে ২০ টাকার নতুন নোট। কুড়ি টাকার নোটের নতুন ব্য়াচকে বাজারে আনার ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক
এবার বাজারে আসছে ২০ টাকার নতুন নোট। কুড়ি টাকার নোটের নতুন ব্য়াচকে বাজারে আনার ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক । নতুন এই কুড়ি টাকার নোট মহত্মা গান্ধি সিরিজ-২০০৫ এর আওতায় আসছে।[আরও পড়ুন:আরবিআই-এর নয়া নির্দেশিকা, গ্রাহকদের জন্য সুখবর, চাপ বাড়ল ব্যাঙ্কের]

জানা গিয়েছে, নতুন এই ২০ টাকার নোটগুলির দুটিকের নম্বর প্যানেলেই লেখা থাকবে ইংরাজি বর্ণ 'S'। এই নতুন নোটগুলিতে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের স্বাক্ষর। যা পুরনো নোট গুলিতে থাকবে না। তবে নতুন নোটের শৈলি আগের নোটগুলির মতোই থাকবে।[আরও পড়ুন:ঘরে কি জমিয়ে রেখেছেন অচল ৫০০ ও ১০০০ টাকার নোট, সুপ্রিম কোর্টের উদ্যোগে মিলতে পারে সুরাহা]
তবে স্পষ্টভাবেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে পুরনো ২০ টাকার নোটগুলিও একইভাবে বাজারে বৈধ বলে গণ্য হবে। নতুন ২০ টাকার নোটের সঙ্গে সমান তালেই বাজারে চলবে পুরনো নোটও। ফলে পুরনো নোট নিয়ে সমস্যার পড়তে হবে না গ্রাহকদের।
সূত্রের খবর, এরপর ২০০ টাকারও নতুন নোট বাজারে আনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যাতে নাগরিকদের দৈনিক লেনদেন সুবিধা জানক পদ্ধতিতে হতে পারে।












Click it and Unblock the Notifications