ঘরে কি জমিয়ে রেখেছেন অচল ৫০০ ও ১০০০ টাকার নোট, সুপ্রিম কোর্টের উদ্যোগে মিলতে পারে সুরাহা
কেন্দ্রীয় সরকারের নোটবাতিলের সিদ্ধান্তের পর যাঁরা নির্দিষ্ট সময়ে 'বিশেষ কারণ বসত' বাতিল নোট জমা দিতে পারেননি
কেন্দ্রীয় সরকারের নোটবাতিলের সিদ্ধান্তের পর যাঁরা নির্দিষ্ট সময়ে 'বিশেষ কারণ বসত' বাতিল নোট জমা দিতে পারেননি , তাঁদের ওই পুরোনো নোট জমা দেওয়ার বিষয়ে কেন্দ্র কীভাবে সাহায্য করতে পারে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। এবিষয়ে এমাসের ১৭ তারিখের মধ্যে কেন্দ্রকে নিজের অবস্থান জানানোরক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।[আরও পড়ুন:জিএসটি চালুর মধ্যে মোদীর নয়া চমক, ইতিহাস গড়ে বাজারে আসতে চলেছে নয়া মূল্যের নোট]
গত বছরের নভেম্বর মাসে নোট বাতিলের সময়ে এমন বেশ কিছু মানুষ ছিলেন , যাঁরা পুরনো ০০ ও হাজার টাকার নোট যথা সময়ে জমা দিতে পারেনি। যেমন জেলের বন্দীরা সেময়ে, বাতিল নোট জমা দেননি অনেকেই। সুপ্রিপকোর্ট এমনই কিছু 'বিশেষ পরিস্থিতির শিকার' নাগরিকদের জন্য কেন্দ্রকে সাহায্য করার কথা বলেছে।[আরও পড়ুন:বাতিল নোট জমা দেওয়ার মেয়াদ বাড়াল আরবিআই, কতদিন পর্যন্ত বাড়ল মেয়াদ]

ভারতেরে চিফ জাস্টিস জে এস খেহর জানিয়েছেন, এই ধরনের মানুষদের সমস্যাকে যদি অস্বীকার করা হয়, তাহলে তা দেশের পক্ষএ সত্যিকারের সমস্যা তৈরি করবে। এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে যে তারা কোনও মতেই আর পুরনো নোট নেবে না। কারণ কেন্দ্র এমনই নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে এরকম এক পরিস্থিতিতে কেন্দ্র কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications