ঝাড়খণ্ডে ৪০ জন মহিলার জন্মনিয়ন্ত্রণ অস্ত্রোপচার টর্চের আলোয়, অভিযোগ বিজেপি বিধায়কের
রাঁচি, ১০ জানুয়ারি : ঝাড়খণ্ডের ছাতরা জেলার একটি বিধানসভাকেন্দ্রে ৪০ জন মহিলার জন্মনিয়ন্ত্রণের অস্ত্রোপচার হয়েছে শুধুমাত্র টর্চের আলোয়। সম্প্রতি এই অভিযোগ তুলেছেন, এক বিজেপি বিধায়ক।
আরও পড়ুন : বিলাসপুর কাণ্ড: ওষুধে ছিল ইঁদুরের বিষে ব্যবহৃত রাসায়নিক
বিজেপির ওই বিধায়কের নাম জয়প্রকাশ সিং ভক্তা। । তিনি অভিযোগ তোলেন, অস্ত্রোপচারের যথাযথ ব্যবস্থা না থাকায় সম্প্রতি ঝাড়খণ্ডে প্রাণের ঝুঁকি নিয়ে টর্চের ক্ষীণ আলোয় ৪০ জন মহিলার জন্মনিয়ন্ত্রণ অস্ত্রোপচার হয়েছে।

ভক্তা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জন্মনিয়ন্ত্রণ শিবিরে পরিবার পরিকল্পনা অস্ত্রোপচারের জন্য যথাযথ ব্যবস্থা রাখার নির্দেশ দিলেও তা পালন করা হচ্ছে না। কার নির্দেশে এইধরণের ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করা হয়েছে তা জানানো হোক বলে দাবি জানিয়েছেন ভক্তা।
উল্লেখ্য, গত নভেম্বর মাসে ছত্তিশগড়ের বিলাসপুরে জন্মনিয়ন্ত্রণ শিবিরে এক চিকিৎসকের গণ অস্ত্রোপচারের পর ৭২ ঘন্টার মধ্যে ১১ জন মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়েছিলেন আকও ৬০ জন। যেখানে অস্ত্রোপচার করা হয়েছিল সেখানে বিছানা, স্ট্রেচার, অস্ত্রোপচারের ন্যুনতম পরিকাঠামোটুকু নেই। মহিলাদের মাটিতে শুইয়ে অস্ত্রোপচার করা হত। অভিযুক্ত চিকিৎসক ৫ ঘন্টায় ৮৩ জন মহিলার অস্ত্রোপচার করেছিলেন বলে সূত্রের তরফে জানা গিয়েছিল।












Click it and Unblock the Notifications