New Delhi CM: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আগামীকাল শপথগ্রহণ
অবশেষে সব জল্পনার অবসান। দিল্লির নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত। ফের একবার রাজধানী পেল মহিলা মুখ্যমন্ত্রী। আগামীকাল রেখা গুপ্তায় দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। এছাড়া পরবেশ ভার্মা তাঁর উপ-মুখ্যমন্ত্রী হবেন। ৫ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে জাতীয় রাজধানীতে জয়লাভ করে ২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে ক্ষমতায় ফিরে আসার পর রেখা গুপ্তা আম আদমি পার্টির আতিশীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
৭০ সদস্যের বিধানসভার মধ্যে ৪৮টি আসন জিতে বিজেপি আম আদমি পার্টির দশকব্যাপী শাসনের অবসান ঘটায়। আম আদমি পার্টি মাত্র ২২টি আসন জিততে সক্ষম হয় এবং অরবিন্দ কেজরিওয়ালের নয়াদিল্লি নির্বাচনী এলাকা এবং মনীশ সিসোদিয়ার জঙ্গপুরা সহ গুরুত্বপূর্ণ আসনগুলি হেরে যায়।

এর আগে প্রথমে ১৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে করা হয় ২০ ফেব্রুয়ারি। দিল্লির রামলীলা ময়দানে এই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপির শীর্ষ নেতা, এনডিএ নেতারা, বিশিষ্ট শিল্পপতি এবং বিদেশি কূটনীতিকরা।
অনুমান করা হচ্ছে, দিল্লির প্রায় ১২,০০০-১৬,০০০ বাসিন্দা এবং বিভিন্ন দেশের সাধু-সন্তরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং তরুণ চুঘ পুরো অনুষ্ঠানটির দায়িত্বে রয়েছেন।
ইতিমধ্যেই সেজে উঠেছে রামলীলা প্রাঙ্গণ। আগামীকাল সেখানেই রয়েছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন দুপুর পর্যন্ত শুধু বাকি ছিল মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্বাচিত হতেই। আর সন্ধ্যার দলীয় বৈঠকে রেখা গুপ্তা নামের ওপরই সিলমোহর পড়ল। দলের সকল সদস্যরাই মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকে বেছে নিয়েছেন।
এর আগে এই মুখ্যমন্ত্রী পদের জন্য সম্ভাব্য নামের তালিকায় ছিলেন আরও ৫ জন। যার মধ্যে ছিলেন - পারভেশ ভার্মা, বিজেন্দ্র গুপ্তা, সতীশ উপাধ্যায়, আশীষ সুদ, জিতেন্দ্র মহাজন এবং রেখা গুপ্তা। তবে প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে কোনও মহিলায় হবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, সর্ব সম্মতিক্রমে নব্য মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। আর অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিরঙ্কুশ জয়লাভ করা পারভেশ ভার্মা হলেন উপ-মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications