Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শত্রুর মোকাবিলায় Make In India-এ শক্তিবৃদ্ধি! TNT-র থেকে দ্বিগুণ প্রাণঘাতী বিস্ফোরক এখন ভারতের হাতে

মেক-ইন-ইন্ডিয়ায় শত্রুর মোকাবিলায় নতুন বিস্ফোরক তৈরিতে সাফল্য ভারতের। ট্রাই-নাইট্রো-টলুইন বা টিএনটির থেকে দুইগুণের বেশি শক্তিশালী সেবেক্স টু বিস্ফোরক এখন সেনাবাহিনীর হাতে। এখনও পর্যন্ত পারমাণবিক অস্ত্র নয়, কিন্তু সব থেকে শক্তিশালী বিস্ফোরক হিসেবে পরিচিত এই সেবেক্স টু।

সেনাবাহিনীর লক্ষ্য হল, আর্টিলারি শেল এবং ওয়ারহেটগুলিতে অতিরিক্ত ওজন যুক্ত না করে, তাদের ধ্বংসাত্মক শক্তিকে আরও বৃদ্ধি করা। নতুন বিস্ফোরক সেবেক্স টু ফর্মুলেশনটি ইতিমধ্যেই নৌবাহিনী পরীক্ষা করে দেখেছে। সঙ্গে প্রতিরক্ষায় আত্মনির্ভরতার অনেকটাই এগিয়ে য়গিয়েছে ভারত।

indian army

  • দেশেই তৈরি হয়েছে নতুন বিস্ফোরক

নতুন এই বিস্ফোরক ফর্মুলেশনটি তৈরি করেছে নাগপুর ভিত্তিক সোলার ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান ইকনোমিক এক্সপ্লোসিভস লিমিটেড। কোম্পানির আধিকারিকদের সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তিনটি নতুন বিস্ফোরক ফর্মুলেশন ফায়ার পাওয়ার এবং বিস্ফোরক ক্ষমতা বৃদ্ধির কারণে তা আমাদের সেনাবাহিনীর জন্য গেম চেঞ্জার হতে পারে।

  • শক্তিতে পারমাণবিক অস্ত্রের পরেই

সেক্ষেত্রে নতুন বিস্ফোরক ফর্মুলেশন সেবেক্স টু এখনও পর্যন্ত যে কোনও দেশের হাতে থাকা কঠিন বিস্ফোরকের থেকে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করা হয়েছে ইকনোমিক এক্সপ্লোসিভস লিমিটেডের তরফে।

  • প্রতিরক্ষায় আত্মনির্ভরতা

বিভিন্ন দেশের হাতে থাকা ডেনটেক্স কিংবা টরপেক্সে টিএনটির থেকে ১.২৫ বা ১.৩০ গুণ শক্তিশালী। সেখানে সেবেক্স টু টিএনটির থেকে দ্বিগুণের বেশি শক্তিশালী। প্রতিরক্ষায় আত্মনির্ভরতা অর্জনের দিতে এই সেবেক্স টু তৈরিকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে নৌবাহিনীর তরফে। তারা বলেছে, এর লক্ষ্য হল অস্ত্র ও গোলাবারুদের শক্তি ও দক্ষতা বৃদ্ধি করা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+