Aadhaar: জন্ম-মৃত্যুর ক্ষেত্রে পরিচয় প্রমাণে ব্যবহার হতে পারে আধার, নির্দেশিকা কেন্দ্রের

Aadhaar Authentication: জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণের জন্য আধার কার্ড গ্রহণ করার সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া জন্ম বা মৃত্যুর সময় আধার কার্ড প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন।

তবে এই রেজিস্ট্রেশনের( Aadhaar Authentication) জন্য আধার বাধ্যতামূলক নয়। বর্তমানে দেশে অনেক ক্ষেত্রেই আধার কার্ড ববাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইলের সব ক্ষেত্রে, আধারের ব্যবহার জরুরি। গত ২৭ জুন কেন্দ্রীয় ইলেকট্রনিক ও ইনফরমেশন মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

জন্ম-মৃত্যুর ক্ষেত্রে পরিচয় প্রমাণে ব্যবহার হতে পারে আধার

সেখানে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া পরিচয় প্রমাণের জন্য আধারের ডেটাবেস ব্যবহার করতে পারে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্টের অন্তর্ভুক্ত রেজিস্ট্রার আধার ব্যবহার করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।

কোনও ব্যক্তির জন্ম বা মৃত্যুর সময় যে পরিচয়ের প্রমাণ চাওয়া হয়, তা প্রমাণ করার জন্য আধার নম্বর খতিয়ে দেখা যেতে পারে। জন্মের ক্ষেত্রে শিশু, অভিভাবকের পরিচয় নথিভুক্তি করতে এবং মৃত্যুর ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর পরিচয় নথিভুক্ত করার জন্য প্রয়োজন হতে পারে আধারের।কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া সেই নির্দেশিকা মেনে চলবে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

২০২০ সালেই কেন্দ্রের ইলেকট্রনিক ও ইনফরমেশন মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সু প্রশাসনের স্বার্থে ও সরকারি টাকা তছরূপ আটকাতে আধার ব্যবহার করা যেতে পারে।

আধার কার্ড হল Unique Identification Authority of India-র অধীন। এতে থাকে একটি বিশেষ নম্বর, যা প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে আলাদা। ফলে যে কোনও ক্ষেত্রে কোনও নাগরিকের পরিচয় প্রমাণ করতে আধার কার্ড ব্যবহার করা হয়ে থাকে।

আধারের সঙ্গে অন্যান্য পরিচয় পত্র যেমন, ভোটার কার্ড, প্যান কার্ডও যুক্ত করতে হয় বাধ্যতামূলকভাবে। যাতে সব নাগরিকের বৈধ তথ্য খতিয়ে দেখার ক্ষেত্রে আধার অত্যন্ত জরুরি। এবার জন্ম বা মৃত্যুর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে সেই আধা নম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+