ওয়েনাড়ে লাল সতর্কতা, দুর্ঘটনার কবলে পড়লেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী

ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাড়ে এখন কাদামাটির স্তূপ। যেদিকে চোখ যায় বিধ্বস্ত এলাকা। তার মধ্যেই আকাশ অন্ধকার করে আসছে মাঝেমধ্যে। আবারও কি বিপর্যয় ঘনিয়ে আসবে? সেই দুশ্চিন্তা গ্রাস করছে সাধারণ মানুষের মধ্যে। দুর্ঘটনার কবলে পড়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বুধবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী ধস কবলিত বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন। রাস্তায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মল্লপুরম এলাকায় মন্ত্রীর গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে তিনি আর ওয়েনাড়ে যেতে পারেননি৷

এদিকে ওয়েনাড় এলাকায় আবহাওয়া মোটেও অনুকূল নয়। বৃষ্টিপাত চলছে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে কেরলের এই সব এলাকায়। ফলে পরিস্থিতি অনুকূল তো থাকবেই না। প্রতিকূল হওয়ার সম্ভাবনাও যথেষ্ট থাকছে।

বুধবার বেলা পর্যন্ত শেষ পাওয়া খবরে ওয়েনাড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১। তবে সেই সংখ্যা আরও অনেকটাই বাড়বে। বহু জায়গায় মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে। কাদা মাটির ভিতর মৃতদেহ আটকে রয়েছে। সেই সব উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ। বায়ুসেনাও কাজ করছে ওই এলাকায়। ফলে মৃত্যু মিছিলের সংখ্যা কোথায় গিয়ে থামবে? তাই নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।

ওই এলাকার বাঁধগুলোয় লাল সর্তকতা জারি করা রয়েছে। পরিস্থিতি আবারও বিপর্যস্ত হতে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে। তাই যে কোনও পরিস্থিতির জন্যই তৈরি রয়েছে সেনাবাহিনী। ত্রাণ শিবিরে স্থানীয়দের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। সাধারণ মানুষকে উদ্ধারের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের ব্যবহার করা হচ্ছে।

বৃষ্টি অবিরত হয়ে চলেছে। ফলে আবার কি বড়সড় ধস নামতে পারে? সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল। আজ বুধবার রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা ছিল। খারাপ আবহাওয়ার জন্য তাদের সফর বাতিল করা হয়েছে। এই কথাও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+