প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী, মুম্বই সহ রাজ্যের একাধিক এলাকায় জারি লাল সতর্কতা

প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী, মুম্বই সহ রাজ্যের একাধিক এলাকায় জারি লাল সতর্কতা

প্রবল বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী মুম্বই। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক এলাকা প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে। মুম্বইয়ে আরও একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন দক্ষিণ কোঙ্কন, গোয়া, মুম্বই সহ দক্ষিণ-মধ্য মহারাষ্ট্রে ভারি বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

মহারাষ্ট্রে জারি রেড অ্যালার্ট

মহারাষ্ট্রে জারি রেড অ্যালার্ট

গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে ভারি বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাসের জানানো হয়েছে মহারাষ্ট্রের পুনে, সাতারা ও কোলহাপুর জেলায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতারা জেলায় ৬ থেকে ৮ জুলাই লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোলহাপুর জেলায় ৭ থেকে ৯ জুলাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বুধবার রাতে কোলহাপুর জেলায় পঞ্চগঙ্গা নদীর জলস্তর সতর্কতা চিহ্ন থেকে মাত্র ৭ ফুট নিচে অবস্থান করছিল। যার জেরে কোলহাপুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কোলহাপুর জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। মহারাষ্ট্রে লাল সতর্কতা জারি করা একাধিক অঞ্চলে ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দলকে মোতায়েন করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দলকে মহারাষ্ট্রে বন্যাপ্রবন এলাকা হিসেবে পরিচিত কোলহাপুর শহর ও শিরোব তহসিলে মোতায়েন করা হয়েছে।

বিপর্যস্ত মুম্বই

বিপর্যস্ত মুম্বই

গত দুই দিন টানা বৃষ্টিপাতের জেরে মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে আরব সাগরে ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভরি বৃষ্টিপাতের কারণে বুধবার রাতে মুম্বইয়ের কমপক্ষে ২৫টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলে ডুবে গিয়েছে রেললাইন। মৌসম ভবন বুধবার ও বৃহস্পতিবার মুম্বই সহ দক্ষিণ-মধ্য মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে।

দেশের অন্যান্য অংশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের অন্যান্য অংশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

মহারাষ্ট্র ছাড়াও দেশের অন্যান্য অংশে বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তেলেঙ্গানা ও কর্ণাটকে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ছত্তিশগড়ে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে কোঙ্কন ও গোয়াতে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিপাতের জেরে দেশের একাধিক এলাকায় তাপমাত্রা কমবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+