UPSC নয় RSS-এর মাধ্যমে চলছে নিয়োগ, মোদী সরকারের নতুন নিয়োগ পদ্ধতিকে নিশানা রাহুলের
ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগে সরকারের পদক্ষেপকে দেশ বিরোধী বলে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ প্রকাশ্যে কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমে সরকারি কর্মী নিয়োগ করে সংবিধানকে আক্রমণ করেছেন।

বিশেষজ্ঞরা যোগ দিতে চলেছেন
প্রসঙ্গত, ৪৫ জন বিশেষজ্ঞ শীঘ্রই বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে যুগ্ম সচিব, উপসচিব পদে যোগদান করতে চলেছেন। এব্যাপারে ইউপিএসসি বিজ্ঞাপন দিয়েছে। এটা কেন্দ্রের ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগের সব থেকে বড় ধাপ। সেই পরিস্থিতিতে রাহুল গান্ধীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
সাধারণভাবে, এই ধরনের পদগুলি সর্বভারতীয় পরিষেবা আইএএস, আইপিএস এবং আইএফওএস এবং অন্য গ্রুপ এ পরিষেবাগুলির মাধ্যমে পরিচালিত হয়।
রাহুল গান্ধীর অভিযোগ
নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে নিয়োগে এসসি, এসটি ও ওবিসিদের সংরক্ষণ খোলাখুলি কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, দেশের শীর্ষ আমলা-সহ সব উঁচু পদগুলিতে সুবিধাবঞ্চিতদের প্রতিনিধিত্বর ঠিক নেই। সেটিকে উন্নয়ন করার পরিবর্তে, তাদেরকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে শীর্ষপদগুলি থেকে আরও দূরে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেছেন, সরকারের এই পদক্ষেপ যাঁরা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের অধিকার হরণ করা হচ্ছে এবং সুবিধাবঞ্চিতদের সংরক্ষণ-সহ সামাজিক ন্যায়বিচারের ধারণার ওপরে আক্রমণ করা হচ্ছে।
नरेंद्र मोदी संघ लोक सेवा आयोग की जगह ‘राष्ट्रीय स्वयं सेवक संघ’ के ज़रिए लोकसेवकों की भर्ती कर संविधान पर हमला कर रहे हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) August 18, 2024
केंद्र सरकार के विभिन्न मंत्रालयों में महत्वपूर्ण पदों पर लेटरल एंट्री के ज़रिए भर्ती कर खुलेआम SC, ST और OBC वर्ग का आरक्षण छीना जा रहा है।
मैंने हमेशा…
রাহুল গান্ধীর আক্রমণ
কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, সিদ্ধান্তমূলক সরকারি পদে কর্পোরেট প্রতিনিধিরা বসলে কী হয়, তার উদাহরণ সেবি, যেখানে প্রথমবারের মতো বেসরকারি ক্ষেত্র থেকে একজনকে চেয়ারপার্সন করা হয়েছে। রাহুল গান্ধী এব্যাপারে সেবির চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে রাহুল গান্ধী আইএএসের বেসরকারিকরণ ও সংরক্ষণ শেষ করতে মোদীর গ্যারান্টি হিসেবে কটাক্ষ করেছেন।












Click it and Unblock the Notifications