ভারতে প্রতিরক্ষায় রেকর্ড উৎপাদন, কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

প্রতিরক্ষা খাতে ভারতে এবার সর্বোচ্চ উৎপাদনের কথা জানা গিয়েছে। ২০২৩ - ২৪ সালে মাইল ফলক ছুঁয়ে ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করেছেন। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়েছেন মোদী।

এই বৃদ্ধি দেশের নিরাপত্তাকে বাড়াবে। ভারতকে আরও স্বনির্ভর করে তুলবে। সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আত্মনির্ভর ভারতের কথা ফের বলেছেন নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রেও আত্মনির্ভর ভারতের কথা বলেছেন তিনি।

Narendra Modi

এই উন্নয়ন অত্যন্ত উৎসাহজনক। যারা এই কৃতিত্বে অবদান রেখেছেন, তাদের সকলকে অভিনন্দন। এই কথা আগে এক্স হ্যান্ডেলে লিখেছেন নরেন্দ্র মোদী। তিনি আরও লিখেছেন, সক্ষমতা আরও বাড়াতে, ভারতকে বিশ্বের মধ্যে একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করবে। আত্মনির্ভরতাকে করে তুলবে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছেন। ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ২০২৩ -২৪ সালে প্রায় ১.২৭ লক্ষ কোটির রেকর্ড সীমায় পৌঁছেছে। 'মেক ইন ইন্ডিয়া' প্রোগ্রাম নতুন মাইলফলক অতিক্রম করার সঙ্গেই এই সাফল্য। এমনই জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের নীতি ও উদ্যোগের সফল বাস্তবায়ন। প্রতিরক্ষা মন্ত্রক ২০২৩ - ২৪ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে উৎপাদনে সর্বোচ্চ বৃদ্ধি অর্জন করেছে। 'আত্মনির্ভরতা' অর্জনের উপর দৃষ্টি স্থির করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে এই বার্তা দিয়েছে।

দেশে প্রতিরক্ষা উৎপাদনের মূল্য রেকর্ড উচ্চ অঙ্কে পৌঁছেছে। ১ লক্ষ ২৬ হাজার ৮৮৭ কোটি টাকা এই অঙ্ক। বিগত আর্থিক বছরের প্রতিরক্ষা উৎপাদনের তুলনায় ১৬.৭ শতাংশ বৃদ্ধি প্রতিফলিত করেছে। এই কথা জানা গিয়েছে। রাজনাথ সিং মেক ইন ইন্ডিয়া প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেরও প্রশংসা করেছেন।

'গ্লোবাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব' হিসাবে ভারতকে উন্নত করার লক্ষ্য আছে৷ সেই সহায়ক ব্যবস্থা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এই কথাও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+