মহাজনের মতো আচরণ না করে, গরিবদের হাতে অর্থ দিক সরকার, গর্জে উঠলেন রাহুল গান্ধী
করোনা সংক্রমণের জন্য দেশজুড়ে লকডাউনের কারণে দেশবাসীর অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে। বিশেষ করে গরীবদের কাছে এখন একবেলা ভাত জোগাড় করাটাও চিন্তার হয়ে দাঁড়িয়েছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজের ঘোষণা হয়েছে, কিন্তু তাতে কি গরীবের সুরাহা হবে, প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। তিনি শনিবার সরকারকে সতর্ক করে জানিয়েছেন যে করোনা ভাইরাস লকডাউনের জেরে প্রভাবিত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার যদি দ্রুত টাকা না পাঠায় তবে বিপর্যয়কর সমস্যার সৃষ্টি হবে।

রাহুলের প্রতিক্রিয়া
জুম ভিডিও কলে রাহুল গান্ধী সাংবাদিকদের করোনা ভাইরাস প্রভাবিত অর্থনীতির জন্য কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন যে এটি ঋণের প্যাকেজ, কৃষক ও শ্রমিকদের স্বস্তি দেওয়ার জন্য এই প্যাকেজ নয়। রাহুল গান্ধী বলেন, ‘আমাদের দেশের মানুষের অর্থের প্রয়োজন। এই প্যাকেজটি প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করা উচিত। মোদিজির সরাসরি নগদ স্থানান্তর করার বিষয়ে চিন্তা করা উচিত, এমএনআরইজিএ-এর অধীন ২০০ দিনের কাজে, কৃষকদের অর্থ দেওয়া উচিত, কারণ তাঁরাই দেশের ভবিষ্যত।'

রাহুলের প্রস্তাব
রাহুল গান্ধী এদিন গত বছর কংগ্রেসের প্রস্তাবিত এনওয়াইএওয়াই প্রকল্পটি তুলে ধরেছিলেন, যা সমাজের দরিদ্রতম শ্রেণীর জন্য বার্ষিক আয় ৭২ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছিল এবং সরকারকেও একই পরিকল্পনা নিয়ে আসার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল। কংগ্রেস নেতা বলেন, ‘পরিযায়ী শ্রমিকরা রাস্তা দিয়ে হেঁটে আসছেন তাঁদের অর্থের প্রয়োজন, ঋণ নয়। কৃষকদেরও অর্থের দরকার রয়েছে, ঝণের নয়। আমরা যদি সেটা করতে না পারি তবে বিপর্যয়কর সমস্যার সৃষ্টি হবে।'

ক্ষুব্ধ রাহুল
ভারতে ইতিমধ্যে করোনা সংক্রমণের সংখ্যা ৮৬ হাজার এবং ২,৭০০ জনের মৃত্যু। এই করোনায় প্রভাবিত হয়েছেন দেশের লক্ষ লক্ষ মানুষ, যাদের মধ্যে পরিযায়ী শ্রমিক ও দিন মজুররাও সামিল। বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে এরা ক্রোশ ক্রোশ মাইল পার করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন। এদের কাছে না আছে পর্যাপ্ত অর্থ না আছে খাবার, জল ও আশ্রয়।












Click it and Unblock the Notifications