জেডিএসে বিদ্রোহ বাড়ছে, এনডিএ-তে যোগদানের পর হিড়িক পড়েছে পদত্যাগের
সম্প্রতি এনডিএ শিবিরে যোগ দেওযার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন জেডিএস সুপ্রিমো এইচ ডি কুমারস্বামী। আর তারপর থেকেই জেডিএসে বিদ্রোহ বাড়ছে। পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে পার্টির নেতাদের মধ্যে। জেডিএসে অনেকেই বিরক্ত। তাঁরা পদ ছাড়ছেন, অনেকে দল ছাড়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন।
প্রাক্তন মন্ত্রী এনএম নবি, প্রাক্তন নয়াদিল্লি প্রতিনিধি মহিদ আলতাফ, যুব শাখার প্রধান এনএম নূর, রাজ্য সহ-সভাপতি সৈয়দ শফিউল্লা, প্রাক্তন সংখ্যালঘু শাখার প্রধান নাসির হুসেন ওস্তাদ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপির সঙ্গে জোট গঠনের পরে সিনিয়র মুসলিম নেতারা দল ছাড়ছেন।

কর্নাটক বিধানসভা নির্বাচনের হারের পর জনতা দল সেকুলার বা জেডিএসে বিদ্রোহ শুরু হয়েছিল। এইচ ডি কুমারস্বামীর কাছে পদত্যাগপত্র জমা দেন শফিউল্লা। তিনি লিখেছেন, "আমি দলের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং সমাজ ও সম্প্রদায়ের সেবা করার জন্য পার্টির সেবা করেছি।
তিনি লেখেন, আমাদের দল ধর্মনিরপেক্ষতার উপর দাঁড়িয়ে ছিল। আমাদের নেতা কুমারস্বামী এর আগে রাজ্যে সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। আমি এটাও উল্লেখ করতে চাই, রাজ্য সরকার গঠনের জন্য আমাদের দলের রাজ্য ইউনিট বিজেপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার সময়ও জন্য আমি দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তিনি লেখেন, "যেহেতু দলের সিনিয়র নেতারা এখন বিজেপির সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তাই আমার পদত্যাগ করা ছাড়া আমার আর কোনও উপায় নেই। মুসলিম নেতারা বিরক্ত। আমরা খুশি নই কারণ রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বিজেপি অনেক সাম্প্রদায়িক সমস্যা তৈরি করেছিল।
শুধু মুসলিম নেতারা নন, কিছু ধর্মনিরপেক্ষ হিন্দুও হতাশ জেডিএসের এই সিদ্ধান্তে। লোকসভা নির্বাচনের আগে জেডিএস বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটে অর্থাৎ এনডিএ-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার একদিন পর থেকেই দলে বিদ্রোহ শুরু হয়।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন জেডিএস নেতা কুমারস্বামী। সেই বৈঠকের পর নাড্ডা টুইট করেন, "আমি খুশি যে জেডিএস জাতীয় গণতান্ত্রিক জোটের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের এনডিএ-তে আন্তরিকভাবে স্বাগত জানাই।
তিনি বলেন, এটি এনডিএ এবং 'নতুন ভারত, শক্তিশালী ভারত'-এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টিকে আরও শক্তিশালী করবে।" কিন্তু জেডিএস এনডিএ-তে যোগদানের পর থেকে যেভাবে ধস নামতে শুরু করেছে পার্টিতে, তাতে কতটা ফায়দা লুটতে পারবে তারা, তা সন্দেহই রয়ে যায়।












Click it and Unblock the Notifications