RBI Monetary Policy: কমবে GDP, বাড়বে মুদ্রাস্ফীতি, আম জনতাকে শঙ্কার বার্তা দিল RBI
দফায় দফায় রেপোরেট বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু কিছুতেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যদিও চলতি বছরে দ্বিতীয়বার রেপোরেট অপরিবর্তিতই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসির মিটিংেয়র শেষে রেপোরেট নিয়ে জানানো হয়।
কোনো রকম রেপোরেট এবার আর পরিবর্তিণ করা হয়নি। তাতে হয়তো কিছুটা হলেও মধ্যবিত্তের পকেটে ধাক্কা কম আসবে। কারণ গাড়ি-বাড়ি ইএমআই বাড়বে না। কিন্তু মুদ্রাস্ফীতি? তাতে কোনও আশার কথা শোনাতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক। RBI-র গভর্নর শক্তিকান্ত দাস রেপোরেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করার পাশাপাশি জিডিপি বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়েও বার্তা দিয়েছেন।

রেপোরেট পর পর বাড়িয়ে দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা তৈরির মরিয়া চেষ্টা চালিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু তাতে আম জনতারক কোনও লাভ হয়নি। উল্টে সব জিনিসের দাম হু হু করে বেড়েেছ। একদিকে রেপোরেট বাড়ায় গাড়ি-বাড়ির ঋণে ইএমআইয়ের পরিমাণ বেড়েছে। তার উপরে আবার মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে নাকের জলে চোখের জলে দশা সাধারণ মানুষের।
বৃহস্পতিবার রেপোরেট ঘোষণা করার সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রাস্ফীতি নিয়ে শঙ্কার বার্তা শুনিয়েছেন। তিনি বলেছেন পাইকারি মুদ্রাস্ফীতি আরো বাড়বে। পাইকারি মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ হারে বাড়বে বলে জানিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরেই তার ইঙ্গিত মিলছে। গত কয়েক মাসে, টমেটো, কাঁচালঙ্কা থেকে শুরু করে একাধিক সবজির দাম যে হারে বেড়েছে তাতে মধ্যবিত্তের নাকের জলে চোখের জলে দশা তৈরি হয়েছে। তার উপরে আরও দামবৃদ্ধির বার্তা দেওয়ায় আশঙ্কা আরও বেড়েছে।
সামনেই আবার উৎসবের মরশুম। সব পরিবারেই সেসময় একটু ভালোমন্দ খাওয়াদাওয়ার প্রবণতা বাড়ে। রেস্তোরাঁতেও বেশি যান মানুষ সেই উৎসবের মরশুমে মুদ্রাস্ফীতির কারণে উৎসবের আনন্দ ধাক্কা খাবে। তার উপরে জিডিপি গ্রোথ নিয়েও আশার কথা শোনাতে পারেননি শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন ২০২৩-২৪ অর্থবর্ষে ৬.৫ শতাংশ জিডিপি গ্রোথের কথা বলেছিল িরজার্ভ ব্যাঙ্ক। সেটা ২০২৪-র জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৫.৭ শতাংশ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আর ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬.৫ শতাংশ থাকবে জিডিপি গ্রোথ।












Click it and Unblock the Notifications