GDP: রেপোরেট অপরিবর্তিত রাখলেও GDP গ্রোথ নিয়ে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, কী জানালেন শক্তিকান্ত দাস

বাড়েনি রেপোরেট তবে দেশের সম্ভাব্য জিডিপি গ্রোথ বাড়ানোর কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিয়েছেন ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের সম্ভাব্য জিডিপি হবে ৭.২ শতাংশ। এর আগে ৭ শতাংশ জিডিপি বৃদ্ধি রাখা হয়েছিল।

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আরবিআইয়ের মনিটারি পলিসি মিটিং বৈঠক করে। সেই বৈঠকের পর শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের সম্ভাব্য জিডিপি গ্রোথ প্রকাশ করা হয়। তাতে গত সম্ভাব্য জিডিপি গ্রোথের তুলনায় বাড়ানো হয়েছে এবারের জিডিপি গ্রোথ। মোদী ক্ষমতায় ফিরবেন বলেই এই জিিডপি গ্রোথ বৃদ্ধির করল আরবিআই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

GDP

দেশে ফের বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাতে শুরু করেছেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জিডিপি গ্রোথ এবং রেপোরেট ঘোষণার পরেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। এক ঘণ্টার মধ্যে ৬০০ পয়েন্ট চড়েছে শেয়ার বাজার। নিফটিও চড়তে শুরু করেছে। একাধিক কোম্পানির শেয়ারের দর চড়তে শুরু করেছে হু হু করে। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

কারণ দুদিন আগেও শেয়ার বাজার একেবারে মুখ থুবড়ে পড়েছিল। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগের দিন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের দিন হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে। তারপর থেকে আর মুখ তুলে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার। আবার রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট ঘোষণার পরে চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার।

সম্ভাব্য ডিজিপি বৃদ্ধির নেপথ্যে ফের কেন্দ্রে এনডিএ সরকারের আসারক খবর রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ মোদী সরকার দেশকে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করার প্রতিশ্রুিত দিয়েছে। এবার যদিও আসন সংখ্যা বিজেপির অনেকটাই কমেছে। ৩৫০ও পার করতে পারেনি বিজেপি। যার কারণে টিডিপি এবং জেডিইউর সমর্থন নিতে হয়েছে বিজেপিকে। একক ভাবে সরকার গঠন করতে পারেনি। সরকার গঠন করলেও মোদী সরকারের উপরে এবার চাপ থাকবে তাতে কোনও সন্দেহ নেই।

সেকারণে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সবরকম চেষ্টা চালাবে তৃতীয় মোদী সরকার। বিদেশ থেকে বিনিয়োগ টানতে সবরকম চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে। তবে এবার সরকারের থাকলেও সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না বিজেপির পক্ষ থেকে কারণ একদিকে শরিকি চাপ আরেক দিকে শক্তিশালী বিরোধী গোষ্ঠী থাকবে। দুয়ের কারণে এবার প্রতিটি পদক্ষেপ মেপে মেপে ফেলতে হবে মোদী-শাহদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+