RBI Extends Last Date: ২ হাজার টাকার নোট জমার সময়সীমা বাড়ল! কোন তারিখের পর তা হবে শুধুই কাগজ?

RBI Extends Last Date: এখনও কি আপনার কাছে রয়েছে ২ হাজার টাকার নোট? যদি থেকে থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নতুন নির্দেশিকা আপনাকে কিছুটা স্বস্তি দেবে। তবে আর সময় নষ্ট করবেন না।

১৯ মে জারি করা সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছিল, ২০০০ টাকার নোট বৈধ থাকবে ৩০ সেপ্টেম্বর অবধি। সেই সময়সীমা আজ শেষ হলো। যদিও যাঁরা এখনও গড়িমসি করে গচ্ছিত রেখেছেন ওই নোট, তাঁদের অক্সিজেন দেবে নতুন নির্দেশিকা।

RBI Extends Last Date: ২ হাজার টাকার নোট জমার সময়সীমা বাড়ল!

ইতিমধ্যেই আরবিআইয়ের কোষাগারে যত ২ হাজার টাকার নোট ফিরে এসেছে তার মূল্য ৩.৪২ লক্ষ কোটি টাকা। যদিও এখনও ০.১৪ লক্ষ কোটি টাকা মূল্যের ২ হাজার টাকার নোট বাজারে রয়েছে বলেও জানিয়েছে আরবিআই। ফলে বোঝাই যাচ্ছে যে অনেকেই সময়সীমার কথা বেমালুম ভুলে বা অন্য কোনও কারণে জমা করেননি ২ হাজার টাকার নোট।

২ হাজার টাকার নোট জমা করে অন্য নোটের মাধ্যমে সমপরিমাণ অর্থ ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় গ্রাহকদের। শুধু তাই নয়, ওই নোট জমা করে যদি কেউ নগদ অর্থ না নিতে চান তাহলে তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ অর্থ জমার সুযোগ দেওয়া হয়। কিন্তু এখনও অনেকেই সেই পথে হাঁটেননি।

RBI Extends Last Date: ২ হাজার টাকার নোট জমার সময়সীমা বাড়ল!

তবে এবারই শেষ সুযোগ দিল রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ৮ অক্টোবর থেকে ২ হাজার টাকার নোট জমা নেওয়া হবে না। অর্থাৎ তা স্রেফ কাগজেই পরিণত হবে। সামগ্রিক পরিস্থিতি যাচাই করে ২ হাজার টাকার নোট জমা করার সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআইয়ের ১৯টি ইস্যু অফিসে গিয়ে ২ হাজার টাকার নোট ভাঙানো যাবে, তবে একবারে ২০ হাজার টাকার বেশি ভাঙানো যাবে না। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আরবিআই ইস্যু অফিসে ২ হাজার টাকার নোট পাঠানো যাবে, সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে পড়বে। তবে সেক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র-সহ আরও বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে রিজার্ভ ব্য়াঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+