Ration Strike: আজ থেকে দেশজুড়ে ধর্মঘটে রেশন ডিলাররা, কতটা সমস্যায় পড়বেন সাধারণ মানুষ?
আজ থেকে দেশজুড়ে রেশন ধর্মঘট। রাজ্যের প্রায় ১৮ হাজার রেশন ডিলার এই ধর্মঘটে সামিল হয়েছেন। তাঁদের দাবি, এবার সরকারকে তাঁদের কমিশন বাড়াতে হবে। বাংলার রেশন ডিলাররা দাবি জানিয়েছেন তাঁদের বেতন ৫০,০০০ টাকা করতে হবে মাসে।
রাজ্যের রেশন ডিলারদের অভিযোগ, তাঁদের উপর নানা ভাবে অত্যাচার করা হচ্ছে। রাজ্যের ১৮ হাজার রেশন দোকানের পাশাপাশি দেশের একাধিক রাজ্যের রেশন ডিলাররা ধর্মঘটে সামিল হয়েছেন। দিল্লিতেও ধর্না কর্মসূচি রয়েছে তাঁদের। আগামী ১৬ জানুয়ারি িদল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ দেখাবেন দেশের রেশন ডিলাররা।

এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তাঁদের অভিযোগ পত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। রেশন ডিলারদের অভিযোগ কেন্দ্র তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না অথচ রাজ্যের উপর তার দায় চাপিয়ে দিচ্ছে। তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যের রেশন ডিলারদের। কোনওভাবেই রেশন ডিলারদের সঙ্গে এই ধরনের আচরণ তারা মেনে নেবেন না বলে জানিয়েছেন।
এদিকে রেশন ডিলারদের এই ধর্মঘটের জেরে নতুন বছরের শুরু থেকেই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে। কারণ দুয়ারে রেশন প্রকল্প এই ধর্মঘটের জেরে ক্ষতিগ্রস্ত হবে। বছরের শুরু থেকেই শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের প্রস্তুতি। রাজ্য সরকার সেকারণে তৎপর যাতে দুয়ারে সরকার প্রকল্প যথাসময়ে কার্যকর হয়। না হলে রাজনৈতিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কারণ এই রেশনের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। এবং রেশনে সমস্যা তৈরি হলে ভোট ব্যাঙ্কেও ধাক্কা খাবে।
সেকারণে রেশন ডিলারদের এই ধর্মঘটকে সমর্থন করতে নারাজ রাজ্যে সরকার। খাদ্যমন্ত্রী জানিয়েছেন কোনও ভাবেই সাধারণ মানুষের হয়রানি তিনি বরদাস্ত করবেন না। কিন্তু নিজেদের দাবিতে অনড় রেশন ডিলাররা। এই নিয়ে চরম টানাপোড়েন।
এদিকে রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। সেই তদন্তে একাধিক শাসক দল ঘনিষ্ঠ ব্যক্তি গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীও। কেন্দ্রের দেওয়া চাল কালো বাজারে বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় সংস্থার তদন্তে। রেশন দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এমনকী তাঁর ঘনিষ্ঠ সহযোগীরও কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।
এদিকে রেশন ধর্মঘটের জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রেশনের ২ টাকা কিলো দরে চাল না পেয়ে অননেকেই ফিরে যাচ্ছেন। মাসের প্রথমে ধর্মঘট শুরু হওয়ায় সমস্যা আরও বেড়েছে। অনেকেই জানিয়েছেন তাঁরা আগে থেকে জানতেন না ধর্মঘটের কথা। সেকারণে আগে থেকে রেশন তুলে রাখতে পারেননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications