Ratan Tata: একটা যুগের অবসান, প্রয়াত রতন টাটা
Ratan Tata: প্রয়াত রতন টাটা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা সনসের (Tata Sons) চেয়ারম্যান। রতন টাটার প্রয়ানের খবর ছড়িয়ে পড়তেই শোকে বিহ্বল গোটা দেশ।
গোটা দেশে এই মুহূর্তে উৎসবের আমেজ। আর সেই সময় এই ঘটনা যেন হঠাত করেই অন্ধকার এনে দিল। দেশের শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন রতন টাটা। স্বাস্থ্য থেকে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, প্রযুক্তি সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে টাটার ৯(Ratan Tata) ।

বেশ কিছুদিন ধরেই রতন টাটাকে নিয়ে উদ্বেগ চলছিল। শরীর ভালো যাচ্ছিল না। সম্প্রতি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন রতন টাটা। এরপরেই উদ্বেগ আরও ছড়িয়ে পড়ে। যদিও তাঁর অনুরাগীদের আশ্বস্ত করে বার্তা দেন তিনি। জানান, বার্ধক্যজনিত বেশকিইছু সমস্যা রয়েছে। রুটিন চেকআপ করতেই হাসপাতালে আসা হবে বলে জানানো হয়।
এতে কোনও উদ্বেগের কারণ নেই বলেই জানান টাটা সনসের (Tata Sons) চেয়ারম্যান। কিন্তু সব যে বৃথা চলে যাবে তা তখনও কেউ আঁচ করতে পারেননি। তবে বুধবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মহল থেকে শোনা যায়, রতন টাটার শারীরিক অবস্থা সঙ্কটজনক। তিনি ভালো নেই। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হচ্ছিল না। কিন্তু রাত বাড়তেই রতন টাটার প্রয়াণের খবর সামনে আসল।
Tata Group tweets, "It is with deep sorrow that we announce the peaceful passing of our beloved Ratan. We, his brothers, sisters and family, take solace and comfort in the outpouring of love and respect from all who admired him. While he is no longer with us in person, his legacy… pic.twitter.com/EtXHiLw3Pe
— ANI (@ANI) October 9, 2024
Ratan Tata: বন্ধ হল ঘড়ির টিক টিক শব্দ!
RPG এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা এক্স হ্যান্ডেলে রতন টাটার প্রয়াণের খবর জানান। আর তা জানিয়ে লেখেন, থেকে গিয়েছে ঘড়ির কাঁটা। প্রয়াত টাইটান। ব্যবসার জগতে তো বটেই, এর বাইরেও একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছেন। আমাদের স্মৃতিতে চিরদিন থাকবেন।
The clock has stopped ticking. The Titan passes away. #RatanTata was a beacon of integrity, ethical leadership and philanthropy, who has imprinted an indelible mark on the world of business and beyond. He will forever soar high in our memories. R.I.P pic.twitter.com/foYsathgmt
— Harsh Goenka (@hvgoenka) October 9, 2024
Ratan Tata: শ্রদ্ধা জানান রাজনাথ সিং!
রতন টাটার মৃত্যুতে শোকাহত! সোশ্যাল মিডিয়ায় লিখলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অর্থনীতি, বাণিজ্য এবং শিল্পে অসাধারণ অবদানের জন্য পরিচিত ভারতীয় ব্যবসারত ক্ষেত্রে মহান ব্যক্তিত্ব ছিলেন বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ রাজনাথ সিংয়ের।
এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় বাড়ছে অসংখ্য অনুগামীদের। আর সেদিকে তাকিয়ে পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিত্বরা হাসপাতালে আসতে শুরু করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications