ঝোল মোমো থেকে পনির রোল, পুতিনের নৈশভোজে কী কী খাবারের আয়োজন হয়েছিল রাষ্ট্রপতি ভবনে?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে ভারতের সমৃদ্ধ রন্ধনশৈলী ফুটিয়ে তুলতে আঞ্চলিক স্বাদ, ঋতুভিত্তিক উপাদান ও ঐতিহ্যবাহী রান্নার কৌশলকে প্রাধান্য দিয়ে নিরামিষ থালি পরিবেশন করা হয়েছে। ভোজসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

মেন্যুর শুরুতে সজনে পাতা ও মুগ ডালের মুরুনগেলাই চারু স্যুপ ছিল। অ্যাপেটাইজার হিসেবে গুচি দুন চেতিন (স্টাফড কাশ্মীরি মরেল ও আখরোট চাটনি), পুদিনা সস ও শিরমাল সহ কালা চানার শিকামপুরি কাবাব এবং পেলমেনি-অনুপ্রাণিত ভেজিটেবল ঝোল মোমো পরিবেশন করা হয়েছে।

প্রধান খাবারের তালিকায় ছিল জাফরানি সসে জাফরানি পনির রোল, পালং মেথি মটর কা সাগ, তন্দুরি ভরওয়াল আলু, আচারি বেগুন এবং হলুদ ডাল তড়কা। এর সঙ্গে ড্রাই-ফ্রুট জাফরানি পোলাও এবং লাচ্ছা পরোটা, মিসি রুটি ও মগজ নান-সহ নানা ভারতীয় রুটি।

ডেজার্টের মধ্যে বাদাম কা হালুয়া ও কেশর-পিস্তা কুলফি, সঙ্গে তাজা ফল ছিল। ঐতিহ্যবাহী স্ন্যাকস (মুরুক্কু, গুড় সন্দেশ), স্যালাড এবং গংগুরা আচার, আমের চাটনির মতো অনুষঙ্গও টেবিলে সাজানো ছিল। পানীয় হিসেবে বেদানা, কমলা, গাজর-আদা ও বিটরুটের কুলার রাখা হয়েছিল।

সন্ধ্যাকে স্মরণীয় করতে রাষ্ট্রপতি ভবন নেভাল ব্যান্ড "মেসিনাল লাভ" শীর্ষক ভারত-রাশিয়া সঙ্গীতানুষ্ঠান করে। সরোদ, সারঙ্গী ও তবলা শিল্পীরা ভারতীয় শাস্ত্রীয় রাগ (অমৃতবর্ষিণী, খমজ, যমন, শিবরঞ্জিনী, নলিনাকান্তি) এবং রাশিয়ান সুর (কালিনকা) মিশ্রণ করেন। মাঝে জনপ্রিয় হিন্দি গান 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ পরিবেশিত হয়।

অনুষ্ঠানে চাইকোভস্কির 'দ্য নাটক্র্যাকার স্যুট’-এর অংশ বাজিয়ে শ্রদ্ধা জানানো হয়, যার সমাপ্তি ঘটে রাগ ভৈরবী ও দেশ দিয়ে। দু'দিনের ভারত সফর শেষে প্রেসিডেন্ট পুতিন শুক্রবার রাতেই দিল্লি ত্যাগ করেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিমানবন্দর থেকে তাঁকে বিদায় জানান।

নৈশভোজের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পুতিনকে উপহার দেন উৎকৃষ্ট অসম কালো চা এবং সূক্ষ্ম কারুকার্য খচিত মুর্শিদাবাদের রুপোর চায়ের সেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+