Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NCERT প্যানেলের সুপারিশ! স্কুল পাঠ্যে রামায়ণ-মহাভারত কোন কোন শ্রেণিতে এবং কবে থেকে

স্কুল পাঠ্যে রামায়ণ ও মহাভারত অন্তর্ভুক্তির সুপারিশ করল এনসিইআরটি। পাশাপাশি স্কুলের শ্রেণিকক্ষের দেওয়ালে সংবিধানের প্রস্তাবনা লেখার সুপারিশ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এব্যাপারে উচ্চস্তরের কমিটি গঠন করেছিল এনসিইআরটি। মঙ্গলবার কমিটির সভাপতি এই কথা জানিয়েছেন।

কমিটির সভাপতি সিআই ইসাক বলেছেন, সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রামায়ণ মহাভারত শেখানো গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, কমিটি সোশ্যাল সায়েন্সের পাঠ্যসূচিতে শিক্ষার্থীদের রামায়ণ-মহাভারতের মতো মহাকাব্য শেখানোর ওপরে জোর দিয়েছে। তিনি বলেছেন, বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীর আত্মসম্মান, দেশপ্রেম এবং তার জাতির জন্য গর্বের বিকাশ ঘটে।

NCERT প্যানেলের সুপারিশে স্কুল পাঠ্যে রামায়ণ-মহাভারত

সিআই ইসাক বলেছেন, দেশপ্রেমের অভাবে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী দেশ ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নেয়। ফলে তাদের কাছে শিকড়কে তুলে ধরা এবং দেশ ও সংস্কৃতির প্রতি ভালবাসা বিকাশ তাদের পক্ষে গুরুত্বপূর্ণ।

তিনি বলেছেন, বেশ কিছু বোর্ড বর্তমানে শিক্ষার্থীদের রামায়ণ শেখায়, সেখানে তা একটি মিথ হিসেবে শেখানো হয়। এইসব মহাকাব্য শিক্ষার্থীটদের শেখানো না হলে শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য থাকে না এবং জাতির জন্য তা সেবাও হয় না।

এর আগে ইসাক বলেছিলেন, প্যানেল তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে প্রাচীন ইতিহাসের পরিবর্তে শাস্ত্রীয় ইতিহাস অন্তর্ভুক্ত করার এবং ইন্ডিয়া নামের পরিবর্তন করে ভারত করার সুপারিশ করেছিল।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত বছর গঠিত সাত সদস্যের কমিটি সোশ্যাল সায়েন্স পাঠ্যক্রমের জন্য বেশ কিছু সুপারিশ করেছে। এই সুপারিশগুলি নতুন এনসিইআরটির বইগুলির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নথি।

এর আগে এনসিইআরটি জাতীয় শিক্ষা নীতি ২০২০ অনুযায়ী স্কুল পাঠ্যক্রম সংশোধন করেছে। নতুন বইগুলি আগামী শিক্ষাবর্ষের মধ্যে তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+