রাম মন্দির তৈরিতে সব থেকে বেশি অবদান কার, সুপ্রিম কোর্ট না মোদী সরকারের? ABP Cvoter সমীক্ষায় চমকপ্রদ তথ্য
Ram Mandir Inauguration: রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। যা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী দলগুলি এই অনুষ্ঠানকে বিজেপি ও আরএসএসের অনুষ্ঠান বলে প্রত্যাখ্যান করেছে। তারপরেই জনগণের দিকে তাকিয়ে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ এবং জেএমএম শাসিত ঝাড়খণ্ড সরকার ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। এদিকে ভোটে সাধারণের জনমত বোঝার চেষ্টার মতোই রাম মন্দির তৈরিতে সব থেকে বেশি অবদান কার, তা জানতে জনমত যাচাই করেছে এবিপি সিভোটার।
সমীক্ষায় অংশগ্রহণকারী সব থেকে বেশি ৩৭ শতাংশ মনে করেন, রাম মন্দির তৈরিতে সব থেকে বেশি অবদান সুপ্রিম কোর্টের। ৩৪ শতাংশ মানুষ মনে করেন মোদী সরকারের অবদান বেশি। তারপরে আট শতাংশ মানুষ মনে করেন রাম মন্দির তৈরিতে আরএসএস ও ভিএইচপির অবদান সব থেকে বেশি।

তিন শতাংশ মানুষ মনে করেন রাজীব গান্ধী সরকারের অবদান সব থেকে বেশি। এছাড়া এক শতাংশ করে মানুষ মনে করেন কেন্দ্রে তৎকালীন নরসীমা রাও সরকার ও উত্তর প্রদেশে তৎকালীন কল্যাণ সিং সরকারের অবদান রয়েছে। ছয় শতাংশ মানুষ মনে করেন রাম ভক্ত কর সেবকদের অবদান রয়েছে সব থেকে বেশি। অন্যদিকে সমীক্ষায় অংশগ্রহণকারী ১০ শতাংশ মানুষ এব্যাপারে কিছু বলতে চাননি।
উল্লেখ করা প্রয়োজন, ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ রাম মন্দির নিয়ে চূড়ান্ত রায় দেয়। আদালত সেই সময় ২.৭৭ একর জমি রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে দেওয়ার নির্দেশ দেয়। সেই জমির ওপরেই রাম মন্দির তৈরি হচ্ছে।
এখানে আরও উল্লেখ করা প্রয়োজন এবিপি সিভোটারের সমীক্ষায় সারা দেশে এক হাজার পাঁচশো তিয়াত্তর জনের মতামত নেওয়া হয় ১৯ ও ২০ জানুয়ারি। সমীক্ষায় ত্রুটি প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশ।












Click it and Unblock the Notifications