রাম মন্দিরের অনুষ্ঠানের জন্য ছুটি ঘোষণা কংগ্রেসী সরকারেরও! ২২ জানুয়ারি ছুটি দেওয়া রাজ্যগুলির তালিকা একনজরে

Ram Mandir Inauguration: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য তৈরি অযোধ্যা। শহরকে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন উপায়ে। শুধু অযোধ্যাই নয়, ২২ জানুয়ারির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়ে বেশ কয়েকটি রাজ্য সরকার। সেইসব রাজ্যের তালিকায় বাংলা না থাকলেও, অধিকাংশ রাজ্যই রয়েছে। রাজ্যগুলিতে হাফ কিংবা ফুল ছুটি ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ সরকার।

এব্যাপারে সিদ্ধান্ত ঘোষণায় তিনটি কংগ্রেস শাসিত রাজ্যের মধ্যে হিমাচল প্রদেশই প্রথম রাজ্য। সেখানকার সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাম মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানকে সামনে রেখে স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলি পূর্ণ দিবস বন্ধ থাকবে। উপরোক্ত ছুটি দৈনিক মজুরি কর্ম চারীদের জন্যও প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এর আগে কোন কোন রাজ্য সরকার হাফ ও ফুল ছুটি ঘোষণা করেছে।

Ram Mandir

  • সোমবার উত্তরাখণ্ডে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি অফিসগুলি দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে।
  • দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার ২২ জানুয়ারি সোমবার দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
  • হরিয়ানা সরকার সোমবার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ২২ জানুয়ারি মদ খাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে।
  • চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চল সোমবার সব সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছে।
  • রাজস্থান সরকার সোমবার ২২ জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।
  • উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার সোমবার রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও মদের দোকান বন্ধ রাখা নির্দেশ দিয়েছে।
  • বিজেপির নেতৃত্বাধীন অসম সরকার সোমবার হাফ ছুটি ঘোষণা করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও রাজ্য সরকারি অফিসগুলি সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে।
  • বিজেপি শাসিত উত্তর-পূর্বের অপর রাজ্য ত্রিপুরাতেও সব সরকারি অফিস দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে।
  • মধ্য প্রদেশের বিজেপি সরকার সোমবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে। সরকারি অফিসগুলি দুপুর আড়াইয়ে পর্যন্ত ছুটি থাকবে। ওইদিন রাজ্যে মদ ও ভাং বিক্রি নিষিদ্ধ।
  • ছত্তিশগড়ের বিজেপি সরকার সোমবার দুপুর আড়াইয়ে পর্যন্ত সব সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছে।
  • ঝাড়খণ্ড সরকার সোমবার ২.৩০ পর্যন্ত সব সরকারি অফিস, স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে।
  • মহারাষ্ট্রের বিজেপি সমর্থিত একনাথ শিন্ডের সরকার ২২ জানুয়ারি সোমবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। সোমবার স্টক এক্সচেঞ্জেও ব্যবসায়িক ছুটি ঘোষণা করা হয়েছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের বিজেপি সরকার সোমবার দুপুর আড়াটে পর্যন্ত সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করেছে।
  • গোয়ার বিজেপি সরকার সোমবার স্কুল-কলেজ ও সরকারি অফিসে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে।
  • কেন্দ্রশাসিত পুদুচেরিতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
  • বিজেডি শাসিত ওড়িশার সরকার সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
  • উল্লেখ করা প্রয়োজন কেন্দ্রীয় সরকারও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+